৩১/৫. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২৭০ - পূর্ণ মালিকানা ও দাসীর বিধান
ক্রীতদাসীকে বিক্রয় করা হলে এবং তাতে শর্তারোপ করলে কি করা হবে
পূর্ণ মালিকানা: দাসীর সঙ্গে সম্পর্কের আগে অধিকার পরিষ্কার হওয়া
মুয়াত্তা ইমাম মালিক : ১২৭০
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১২৭০
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يَقُولُ لَا يَطَأُ الرَّجُلُ وَلِيدَةً إِلَّا وَلِيدَةً إِنْ شَاءَ بَاعَهَا وَإِنْ شَاءَ وَهَبَهَا وَإِنْ شَاءَ أَمْسَكَهَا وَإِنْ شَاءَ صَنَعَ بِهَا مَا شَاءَ২২৮২-قَالَ مَالِك فِيمَنْ اشْتَرَى جَارِيَةً عَلَى شَرْطِ أَنْ لَا يَبِيعَهَا وَلَا يَهَبَهَا أَوْ مَا أَشْبَهَ ذَلِكَ مِنْ الشُّرُوطِ فَإِنَّهُ لَا يَنْبَغِي لِلْمُشْتَرِي أَنْ يَطَأَهَا وَذَلِكَ أَنَّهُ لَا يَجُوزُ لَهُ أَنْ يَبِيعَهَا وَلَا أَنْ يَهَبَهَا فَإِنْ كَانَ لَا يَمْلِكُ ذَلِكَ مِنْهَا فَلَمْ يَمْلِكْهَا مِلْكًا تَامًّا لِأَنَّهُ قَدْ اسْتُثْنِيَ عَلَيْهِ فِيهَا مَا مَلَكَهُ بِيَدِ غَيْرِهِ فَإِذَا دَخَلَ هَذَا الشَّرْطُ لَمْ يَصْلُحْ وَكَانَ بَيْعًا مَكْرُوهًا.
নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ) বলতেন, যেই দাসীকে ইচ্ছা করলে বিক্রয় করতে পারে কিংবা ইচ্ছা করলে দান করা যায় অথবা ইচ্ছা হলে নিজের কাছে রাখা যায় এবং উহার সাথে যা ইচ্ছা তা করা যায় সেইরূপ দাসী ব্যতীত অন্য কোন দাসীর সাথে কোন ব্যক্তি সঙ্গম করবে না। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)মালিক (রহঃ) বলেনঃ যে ব্যক্তি কোন দাসীকে এই শর্তে ক্রয় করেছে যে, তাকে বিক্রয় করবে না এবং উহাকে দান করবে না কিংবা একই রকম অন্য কোন শর্তে, তবে সেই ক্রেতার জন্য উহার সাথে সঙ্গম করা জায়েয হবে না। কারণ তার জন্য উহাকে বিক্রয় করা এবং দান করা জায়েয নয়। যখন সে ইহা [বিক্রয় ও দান]-এর মালিক নয় তবে সে উহার পূর্ণ কর্তৃত্ব লাভ করেনি। কেননা (শর্তারোপ করে) ক্রেতার নিকট হতে উহার কর্তৃত্বকে বাদ দেয়া হয়েছে, যে কর্তৃত্ব রয়েছে অন্যের হাতে। যখন (ক্ষমতা খর্ব করার) এই শর্তারোপ করা হল তবে ইহার বিক্রয় জায়েয হবে না। এই ধরনের বিক্রয় মাকরূহ হবে।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২৭০-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় আবদুল্লাহ ইবন উমার (রা) বলেন, কোনো ব্যক্তি এমন দাসী ছাড়া অন্য দাসীর সঙ্গে সঙ্গম করবে না, যাকে ইচ্ছা করলে বিক্রি করতে পারে, দান করতে পারে, নিজের কাছে রাখতে পারে এবং যার বিষয়ে পূর্ণ কর্তৃত্ব রাখে। ইমাম মালিক (রহঃ) ব্যাখ্যা করেন, কেউ যদি দাসীকে এমন শর্তে কেনে যে, তাকে বিক্রি করবে না বা দান করবে না, তাহলে তার সঙ্গে সঙ্গম করা উচিত নয়। কারণ এতে ক্রেতার পূর্ণ মালিকানা থাকে না। এখানে দাসী ক্রয়ের বিধান, শর্তযুক্ত মালিকানা এবং ব্যক্তিগত সম্পর্কের সীমা স্পষ্ট হয়েছে। বর্ণনাটি শেখায়, শুধু বাহ্যিক ক্রয় যথেষ্ট নয়; অধিকার ও কর্তৃত্বও পূর্ণ হতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সম্পর্কের আগে মালিকানার অধিকার স্পষ্ট হওয়া জরুরি।
- বিক্রি বা দানের অধিকার না থাকলে পূর্ণ কর্তৃত্ব থাকে না।
- শর্তযুক্ত বিক্রয় ব্যক্তিগত ব্যবহারে সীমা তৈরি করতে পারে।
