৩৬/২৩. অধ্যায়ঃ
পতিত জমিকে আবাদ করার ফয়সালা
মুয়াত্তা ইমাম মালিক : ১৪২২
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৪২২
و حَدَّثَنِي مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ عَنْ أَبِيهِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ مَنْ أَحْيَا أَرْضًا مَيِّتَةً فَهِيَ لَهُ قَالَ مَالِك وَعَلَى ذَلِكَ الْأَمْرُ عِنْدَنَا.
আবদুল্লাহ্ ইব্নু উমার (রা) হতে বর্ণিতঃ
উমার (রা) বলেছেন, যদি কেউ অনাবাদী জমি আবাদ করে তা তারই হবে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)মালিক (র) বলেন আমাদের নিকটও এই হুকুম।
