৩৮/১২. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৪৮০ - মাওয়ালীদের ওয়ালা ও উত্তরাধিকার ফয়সালা

মিত্রতার কারণে মীরাস লাভ করা

ওয়ালার উত্তরাধিকার: সম্পদ ও অভিভাবকত্ব এক নয়

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৪৮০

حَدَّثَنِي مَالِك عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ عَنْ أَبِيهِ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ الْعَاصِيَ بْنَ هِشَامٍ هَلَكَ وَتَرَكَ بَنِينَ لَهُ ثَلَاثَةً اثْنَانِ لِأُمٍّ وَرَجُلٌ لِعَلَّةٍ فَهَلَكَ أَحَدُ اللَّذَيْنِ لِأُمٍّ وَتَرَكَ مَالًا وَمَوَالِيَ فَوَرِثَهُ أَخُوهُ لِأَبِيهِ وَأُمِّهِ مَالَهُ وَوَلَاءَهُ مَوَالِيهِ ثُمَّ هَلَكَ الَّذِي وَرِثَ الْمَالَ وَوَلَاءَ الْمَوَالِي وَتَرَكَ ابْنَهُ وَأَخَاهُ لِأَبِيهِ فَقَالَ ابْنُهُ قَدْ أَحْرَزْتُ مَا كَانَ أَبِي أَحْرَزَ مِنْ الْمَالِ وَوَلَاءِ الْمَوَالِي وَقَالَ أَخُوهُ لَيْسَ كَذَلِكَ إِنَّمَا أَحْرَزْتَ الْمَالَ وَأَمَّا وَلَاءُ الْمَوَالِي فَلَا أَرَأَيْتَ لَوْ هَلَكَ أَخِي الْيَوْمَ أَلَسْتُ أَرِثُهُ أَنَا فَاخْتَصَمَا إِلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ فَقَضَى لِأَخِيهِ بِوَلَاءِ الْمَوَالِي.

আবদুল মালিক ইব্নু আবী বাকর ইব্নু আবদির রহমান তাঁর পিতা হতে বর্ণিতঃ

তিনি আবদুল মালিক-এর নিকট বর্ণনা করেছেন যে, আসী ইব্নু হিশাম পরলোকগমন করেন এবং তিনি রেখে যান তাঁর তিন পুত্র, দুইজন (তাদের মধ্যে) সহোদর ও একজন ছিল বৈমাত্রেয় ভ্রাতা। পরে সহোদরদ্বয়ের একজনের মৃত্যু হয়। সে রেখে যায় সম্পদ ও মাওয়ালী। [যে সকল ক্রীতদাসকে মুক্তি দিয়েছে, সেই সব ক্রীতদাস মুক্তিদাতার মাওয়ালী।] তার সহোদর ভাই তার সম্পদ ও মাওয়ালীদের অভিভাবকত্বের উত্তরাধিকারী হল।অতঃপর যিনি সম্পদ ও অভিভাবকত্বের উত্তরাধিকার লাভ করবেন তিনি মৃত্যুবরণ করলেন এবং রেখে গেলেন তার পুত্র ও বৈমাত্রেয় ভ্রাতা; তার পুত্র বলল আমার পিতা যে সম্পদ ও অভিভাবকত্বের মালিক হয়েছিলেন (বর্তমানে) আমি সেই সবের উত্তরাধিকারী হয়েছি। তার ভাই (অর্থাৎ পুত্রের চাচা) বলল, এইরূপ নয়। তুমি সম্পদের উত্তরাধিকারী হয়েছ। কিন্তু মাওয়ালীদের অভিভাবকত্বের উত্তরাধিকারী তুমি নও। তুমি কি ভেবে দেখ না যদি আমার ভাই আজ পরলোকগমন করত, আমি কি উহার উত্তরাধিকারী হতাম না? অতঃপর তারা উভয়ে বিবাদ নিয়ে উসমান ইব্নু আফফান (রাঃ)-এর নিকট উপস্থিত হল। তিনি [উসমান (রাঃ)] মাওয়ালীগণের স্বত্বাধিকার তার ভাইকে প্রদান করলেন।(হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৪৮০-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় আসী ইব্নু হিশামের পরিবারের একটি উত্তরাধিকারী ঘটনা এসেছে। তিনি তিন পুত্র রেখে মারা যান। তাদের মধ্যে দুইজন সহোদর এবং একজন বৈমাত্রেয় ভাই ছিল। পরে সহোদরদের একজন মারা গেলে তার সম্পদ ও মাওয়ালীদের ওয়ালা তার সহোদর ভাই পায়। এরপর সেই উত্তরাধিকারী ভাইও মারা যায় এবং রেখে যায় তার পুত্র ও বৈমাত্রেয় ভাই। পুত্র দাবি করে, তার পিতা যে সম্পদ ও ওয়ালা পেয়েছিলেন, সে সবই সে পেয়েছে। কিন্তু চাচা বলেন, তুমি সম্পদ পেতে পারো, কিন্তু মাওয়ালীদের ওয়ালা নয়; আজ যদি আমার ভাই মারা যেত, আমি কি উত্তরাধিকারী হতাম না? তারা উসমান (রা)-এর কাছে যায়। তিনি মাওয়ালীদের ওয়ালা ভাইকে দেন। এই হাদিসের শিক্ষা হলো, সম্পদের উত্তরাধিকার ও ওয়ালার উত্তরাধিকার সবসময় একইভাবে চলে না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সম্পদ পাওয়া মানেই ওয়ালাও পাওয়া—এমন নয়।
  • ওয়ালার উত্তরাধিকার আলাদা হিসাবের বিষয়।
  • বিবাদ হলে উসমান (রা)-এর মতো বিচারিক ফয়সালার নজির এসেছে।
  • পরিবারের সম্পর্ক ও উত্তরাধিকারী অবস্থান ওয়ালার ক্ষেত্রে বিবেচ্য।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন