৪৫/২. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫৮০ - মদীনা তাদের জন্য উত্তম ছিল
মদীনায় অবস্থান এবং তথা হতে প্রস্থান
মদীনা তাদের জন্য উত্তম: ইয়ামান, শাম ও ইরাকের ঘটনার শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ১৫৮০
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৫৮০
و حَدَّثَنِي مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ عَنْ سُفْيَانَ بْنِ أَبِي زُهَيْرٍ أَنَّهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ تُفْتَحُ الْيَمَنُ فَيَأْتِي قَوْمٌ يَبُسُّونَ فَيَتَحَمَّلُونَ بِأَهْلِيهِمْ وَمَنْ أَطَاعَهُمْ وَالْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ وَتُفْتَحُ الشَّامُ فَيَأْتِي قَوْمٌ يُبِسُّونَ فَيَتَحَمَّلُونَ بِأَهْلِيهِمْ وَمَنْ أَطَاعَهُمْ وَالْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ وَتُفْتَحُ الْعِرَاقُ فَيَأْتِي قَوْمٌ يُبِسُّونَ فَيَتَحَمَّلُونَ بِأَهْلِيهِمْ وَمَنْ أَطَاعَهُمْ وَالْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ
সুফ্ইয়ান ইবনু আবূ যুহায়র (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন ইয়ামান বিজিত হবে। তথা হতে লোক সফর করে মদীনায় আগমন করবে। তারা নিজেদের বাড়িঘর এবং যা তাদের ইচ্ছা হবে মদীনা হতে নিয়ে যাবে, অথচ মদীনা তাদের জন্য উত্তম ছিল, যদি তারা তা বুঝতে পারত! শাম বিজিত হবে, তথা হতে কিছু লোক মদীনায় আগমন করবে এবং নিজেদের বাড়িঘর এবং যারা তাদের কথা মান্য করবে তাদেরকে মদীনা হতে নিয়ে যাবে, অথচ মদীনা তাদের জন্য উত্তম ছিল, যদি তারা তা বুঝতে পারত! ইরাক বিজিত হবে। তথা হতে কিছু সংখ্যক লোক সফর করে মদীনা আগমন করবে এবং তাদের বাড়িঘর এবং যারা তাদের কথা মান্য করবে তাদেরকে মদীনা হতে নিয়ে যাবে, অথচ মদীনা তাদের জন্য উত্তম ছিল, যদি তারা জানতে পারত!
(ইয়ামেন, শাম ও ইরাক বিজিত হওয়ার পর অনেকে তথাকার সুন্দর আবহাওয়া ও জিনিসপত্র সস্তা দেখে নিজেদের বাড়িঘর এবং যারা তাদের সহিত যেতে ইচ্ছা করেছিল তাদেরকে মদীনা হতে নিয়ে গেল এবং তথায় যেয়ে বসতি ঠিক করল। অতঃপর নানা ফিত্না-ফাসাদে আক্রান্ত হল।)(সহীহ, বুখারী ১৮৭৫, মুসলিম ১৩৮৮)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫৮০-এর সারসংক্ষেপ
মূল বিষয়: মদীনার ফজিলত। এই হাদিসে রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামান বিজিত হবে; কিছু লোক মদীনায় এসে নিজেদের পরিবার ও অনুসারীদের নিয়ে যাবে, অথচ মদীনা তাদের জন্য উত্তম ছিল, যদি তারা বুঝত। একই কথা শাম ও ইরাকের ক্ষেত্রেও বলা হয়েছে। বর্ণনার শেষে ব্যাখ্যায় এসেছে, বিজয়ের পর অনেকে সুন্দর আবহাওয়া ও সস্তা জিনিস দেখে মদীনা ছেড়ে অন্যত্র বসতি নেয়। এই হাদিসে মদীনার মর্যাদা, বাহ্যিক সুবিধার আকর্ষণ এবং ভালো-মন্দ বুঝতে না পারার বিষয় উঠে এসেছে। তবে বক্তব্যটি নির্দিষ্ট ঐ ঘটনাগুলোর সঙ্গে যুক্ত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বাহ্যিক সুবিধা সব সময় প্রকৃত কল্যাণের সমান নয়।
- ইয়ামান, শাম ও ইরাক বিজয়ের পর মদীনা ছেড়ে যাওয়ার কথা এসেছে।
- নবীজি বলেছেন, মদীনা তাদের জন্য উত্তম ছিল—যদি তারা বুঝত।
- স্থান বেছে নেওয়ার ক্ষেত্রে শুধু দুনিয়াবি সুবিধা নয়, দ্বীনি কল্যাণও ভাবা উচিত।
