৪৮/৮. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৪৫ - রেশমী কাপড় পরার সতর্কতা

কাপড় পরিধান প্রসঙ্গ

রেশমী কাপড় পরার হাদিস: ব্যবহার ও পরিধানের পার্থক্য

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৬৪৫

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَأَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَأَى حُلَّةً سِيَرَاءَ تُبَاعُ عِنْدَ بَابِ الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللهِ لَوْ اشْتَرَيْتَ هَذِهِ الْحُلَّةَ فَلَبِسْتَهَا يَوْمَ الْجُمُعَةِ وَلِلْوَفْدِ إِذَا قَدِمُوا عَلَيْكَ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لَا خَلَاقَ لَهُ فِي الْآخِرَةِ ثُمَّ جَاءَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهَا حُلَلٌ فَأَعْطَى عُمَرَ بْنَ الْخَطَّابِ مِنْهَا حُلَّةً فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللهِ أَكَسَوْتَنِيهَا وَقَدْ قُلْتَ فِي حُلَّةِ عُطَارِدٍ مَا قُلْتَ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا فَكَسَاهَا عُمَرُ أَخًا لَهُ مُشْرِكًا بِمَكَّةَ

‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ

উমর (রাঃ) একখানা রেশমী কাপড় মসজিদের সম্মুখে বিক্রি হতে দেখলেন। তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বললেন, ইয়া রাসূলাল্লাহ্! যদি আপনি এই রেশমী কাপড়খানা খরিদ করে নিতেন, তা হলে শুক্রবারে উহা পরিধান করতে পারতেন অথবা কোন বৈদেশিক দূত এলে তা পরতে পারতেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, ইহা ঐ ব্যক্তিই পরিধান করবে, পরকালে যার কোন অংশ থাকবে না।পরে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট ঐরূপ আরও কাপড় এলে তিনি তা হতে একখানা কাপড় উমর (রাঃ)-কে দান করলেন। উমর (রাঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে এ কাপড় দিলেন অথচ ‘উতারদের কাপড় সম্বন্ধে যা বলেছেন, তা দ্বারা এটাই বুঝা যায় যে, ঐ ধরনের কাপড় পরিধানকারীর জন্য আখিরাতে কোন অংশ নেই। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, আমি তোমাকে উহা পরতে দেইনি। অতঃপর উমর (রাঃ) ঐ কাপড় স্বীয় এক কাফির ভাই, যে ছিল মক্কায়, তাকে দান করে দিলেন।

(বুখারী ৮৮৬, মুসলিম ২০৬৮)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৪৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে উমার রা. একটি রেশমী কাপড় দেখে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা কেনার পরামর্শ দেন, যেন শুক্রবার বা প্রতিনিধিদল এলে তা পরা যায়। নবীজি বলেন, এমন কাপড় সে-ই পরে যার আখিরাতে কোনো অংশ নেই। পরে একই ধরনের কাপড় নবীজির কাছে এলে তিনি উমার রা.-কে একটি দেন। উমার রা. তখন আগের কথার কথা স্মরণ করিয়ে দেন। নবীজি স্পষ্ট করেন, তিনি তা পরার জন্য দেননি। পরে উমার রা. কাপড়টি মক্কায় থাকা তাঁর এক কাফির ভাইকে দেন। এই হাদিসে রেশমী কাপড়, পোশাকের বিধান এবং উপহার ব্যবহারের পার্থক্য সুন্দরভাবে বোঝা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রেশমী কাপড় পরার বিষয়ে নবীজি সতর্ক করেছেন।
  • কোনো জিনিস দেওয়া মানেই তা নিজে পরার অনুমতি নয়।
  • সাহাবিরা নবীজির কথার অর্থ বুঝতে প্রশ্ন করতেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন