৪৯/১০. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৭৫ - উমার (রা)-এর জনদরদ ও আত্মসংযম

পানাহার সম্বন্ধীয় বিবিধ বর্ণনা

উমার (রা)-এর আত্মসংযম: মানুষের কষ্ট বুঝে জীবনযাপন

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৬৭৫

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِكَانَ يَأْكُلُ خُبْزًا بِسَمْنٍ فَدَعَا رَجُلًا مِنْ أَهْلِ الْبَادِيَةِ فَجَعَلَ يَأْكُلُ وَيَتَّبِعُ بِاللُّقْمَةِ وَضَرَ الصَّحْفَةِ فَقَالَ عُمَرُ كَأَنَّكَ مُقْفِرٌ فَقَالَ وَاللهِ مَا أَكَلْتُ سَمْنًا وَلَا لُكْتُ أَكْلًا بِهِ مُنْذُ كَذَا وَكَذَا فَقَالَ عُمَرُ لَا آكُلُ السَّمْنَ حَتَّى يَحْيَا النَّاسُ مِنْ أَوَّلِ مَا يَحْيَوْنَ

ইয়াহইয়া ইবনু সাঈদ (রহঃ) হতে বর্ণিতঃ

উমর ইবনু খাত্তাব (রাঃ) একদা রুটিতে ঘি মেখে খাচ্ছিলেন। এমন সময় জনৈক গ্রাম্য লোক এল। তিনি তাকেও ডাকলেন। গ্রাম্য লোকটিও রুটি খেতে লাগল এবং রুটির সাথে সেই ময়লাও খেতে লাগল, যা ঘি-এর পাত্রে লেগেছিল। উমর (রাঃ) তাকে বললেন, তুমি কোনদিন কিছু খাওনি মনে হচ্ছে! লোকটি বলল, আল্লাহর কসম! আমি অনেক দিন ধরে ঘি খাইনি এবং ঘি লেগে আছে এমন রুটি মুখে দেইনি। অতঃপর উমর (রাঃ) বললেন, যতদিন পর্যন্ত জনসাধারণের আর্থিক অবস্থা পূর্বে যেমন ছিল তেমন না হয়, ততদিন পর্যন্ত আমিও ঘৃত খাব না। [১]

[১] তখন দেশে খাদ্যভাব ছিল। জনসাধারণের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তাই অনেকদিন ধরে জনগণ ভাল খাবার খেতে পারেনি। গ্রাম্য লোকটি সেই কথাই বলছিল। পক্ষান্তরে উমার (রাঃ) প্রকৃত ব্যাপার উপলব্ধি করে জনগণের আর্থিক অবস্থা পুনর্বহাল না হওয়া পর্যন্ত ঘৃত খাবেন না বলে দৃঢ়প্রতিজ্ঞ হলেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৭৫-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় উমার ইব্নু খাত্তাব (রা) রুটিতে ঘী মেখে খাচ্ছিলেন। একজন গ্রাম্য লোক এলে তিনি তাকেও ডাকলেন। লোকটি রুটি খেতে গিয়ে পাত্রে লেগে থাকা ঘীও খেতে লাগল। উমার (রা) তার অবস্থা দেখে প্রশ্ন করলেন। লোকটি জানাল, সে অনেক দিন ধরে ঘী খায়নি এবং ঘী লেগে থাকা রুটিও মুখে দেয়নি। এই কথা শুনে উমার (রা) বললেন, যতদিন সাধারণ মানুষের আর্থিক অবস্থা আগের মতো না হবে, ততদিন তিনি ঘী খাবেন না। এই বর্ণনায় নেতৃত্ব, জনদরদ, আত্মসংযম এবং মানুষের কষ্ট বুঝে নিজের জীবন সহজ করার শিক্ষা দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নেতার উচিত সাধারণ মানুষের অবস্থা বোঝা।
  • অন্যের কষ্ট দেখে নিজের আরামের বিষয়ে ভাবা ভালো চরিত্রের লক্ষণ।
  • খাবার ও আরামের ক্ষেত্রে সংযম একটি মূল্যবান গুণ।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন