৪৯/১০. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৭৪ - খাবার-পানির নিয়ামত সম্পর্কে প্রশ্ন

পানাহার সম্বন্ধীয় বিবিধ বর্ণনা

খাবার ও পানির নিয়ামত: কিয়ামতে প্রশ্নের শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৬৭৪

و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْمَسْجِدَ فَوَجَدَ فِيهِ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ وَعُمَرَ بْنَ الْخَطَّابِ فَسَأَلَهُمَا فَقَالَا أَخْرَجَنَا الْجُوعُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَخْرَجَنِي الْجُوعُفَذَهَبُوا إِلَى أَبِي الْهَيْثَمِ بْنِ التَّيِّهَانِ الْأَنْصَارِيِّ فَأَمَرَ لَهُمْ بِشَعِيرٍ عِنْدَهُ يُعْمَلُ وَقَامَ يَذْبَحُ لَهُمْ شَاةً فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَكِّبْ عَنْ ذَاتِ الدَّرِّ فَذَبَحَ لَهُمْ شَاةً وَاسْتَعْذَبَ لَهُمْ مَاءً فَعُلِّقَ فِي نَخْلَةٍ ثُمَّ أُتُوا بِذَلِكَ الطَّعَامِ فَأَكَلُوا مِنْهُ وَشَرِبُوا مِنْ ذَلِكَ الْمَاءِ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَتُسْأَلُنَّ عَنْ نَعِيمِ هَذَا الْيَوْمِ

মালিক (রহঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। সেখানে তিনি আবূ বাকর সিদ্দীক এবং উমর ইবনু খাত্তাব (রাঃ)-কে উপস্থিত পেলেন। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে মসজিদে আগমনের কারণ জিজ্ঞেস করলেন। তাঁরা বললেন, ক্ষুধার তাড়না আমাদেরকে বের করে এনেছে। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকেও ক্ষুধায় এখানে নিয়ে এসেছে।অতঃপর তাঁরা [রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বাকর ও উমর (রাঃ)] আবুল হাইসাম ইবনু তাইহান আনসারী (রাঃ)-এর নিকট গেলেন। তিনি যবের রুটি তৈরি করার আদেশ দিলেন এবং নিজে একটি ছাগল জবাই করার জন্য উদ্যত হলেন। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুধের ছাগল জবাই করো না।অতঃপর তিনি (আবুল হাইসাম) আর একটি ছাগল জবাই করলেন এবং মশকে মিষ্ট পানি ভরে (ঠাণ্ডা হওয়ার জন্য) একটি খেজুর গাছে ঝুলায়ে রাখলেন। অতঃপর খাবার পরিবেশিত হলে সকলে খেলেন এবং সেই পানি পান করলেন। অতঃপর রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা সেই নিয়ামত রোজ কেয়ামতে যার সম্বন্ধে তোমরা জিজ্ঞাসিত হবে। [১]

[১] এই প্রসঙ্গে আল্লাহ তা‘আলা বলেন “অতঃপর নিশ্চয়ই তোমাদের কাছে নিয়ামত সম্বন্ধে জিজ্ঞেস করা হবে।” (সহীহ, ইমাম মুসলিম মুত্তাসিল সনদে বর্ণনা করেন ২০৩৮, ইমাম মালিক এর নিকট হাদীসটি পৌঁছেছে মর্মে বর্ণনা করেছেন)

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৭৪-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় রাসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আবূ বাকর (রা) ও উমার (রা)-কে পেলেন। তাঁরা বললেন, ক্ষুধা তাঁদের বের করে এনেছে। রাসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বললেন, তাঁকেও ক্ষুধা বের করে এনেছে। এরপর তাঁরা আবুল হাইসাম ইব্নু তাইহান (রা)-এর কাছে গেলেন। তিনি যবের রুটি প্রস্তুত করালেন, একটি ছাগল জবাই করলেন এবং মিষ্ট পানি ঠাণ্ডা করলেন। তাঁরা খাবার খেলেন ও পানি পান করলেন। তখন রাসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দিনের নিয়ামত সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। এই হাদিস খাবার, পানি ও আরামের নিয়ামত নিয়ে শোকর শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খাবার ও পানি বড় নিয়ামত; এগুলোর শোকর করা উচিত।
  • ক্ষুধা মানুষকে নিয়ামতের মূল্য বুঝতে সাহায্য করে।
  • মেহমানদারীতে সাধ্যের মধ্যে আন্তরিকতা গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন