৫১/৪. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭১৫ - যাদু ও অনিষ্ট থেকে আশ্রয়ের কালিমা

শোয়ার প্রাক্কালে শয়তান হতে আশ্রয় প্রার্থনা প্রসঙ্গে

যাদু ও সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাওয়ার দোয়া

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৭১৫

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ أَنَّ كَعْبَ الْأَحْبَارِ قَالَ لَوْلَا كَلِمَاتٌ أَقُولُهُنَّ لَجَعَلَتْنِي يَهُودُ حِمَارًا فَقِيلَ لَهُ وَمَا هُنَّ فَقَالَ أَعُوذُ بِوَجْهِ اللهِ الْعَظِيمِ الَّذِي لَيْسَ شَيْءٌ أَعْظَمَ مِنْهُ وَبِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ الَّتِي لَا يُجَاوِزُهُنَّ بَرٌّ وَلَا فَاجِرٌ وَبِأَسْمَاءِ اللهِ الْحُسْنَى كُلِّهَا مَا عَلِمْتُ مِنْهَا وَمَا لَمْ أَعْلَمْ مِنْ شَرِّ مَا خَلَقَ وَبَرَأَ وَذَرَأَ

কা‘কা’ ইবনু হাকীম (রহঃ) হতে বর্ণিতঃ

কা‘বে আহবার (রহঃ) [তিনি ইহুদীদের বড় আলিম ছিলেন। পরে ইসলাম গ্রহণ করেনা] বলেছেন যে, যদি আমি কয়েকটি শব্দ (কালিমা) পাঠ না করতাম, তা হলে ইহুদীগণ (যাদু করে) আমাকে গাধা বানিয়ে দিত। তাঁকে জিজ্ঞেস করা হল যে, সেই শব্দগুলো কি?তিনি বললেনঃ أَعُوذُ بِوَجْهِ اللهِ الْعَظِيمِ الَّذِي لَيْسَ شَيْءٌ أَعْظَمَ مِنْهُ وَبِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ الَّتِي لَا يُجَاوِزُهُنَّ بَرٌّ وَلَا فَاجِرٌ وَبِأَسْمَاءِ اللهِ الْحُسْنَى كُلِّهَا مَا عَلِمْتُ مِنْهَا وَمَا لَمْ أَعْلَمْ مِنْ شَرِّ مَا خَلَقَ وَبَرَأَ وَذَرَأَ আমি সেই আল্লাহ্‌র মহান সত্তার আশ্রয় প্রার্থনা করছি যাঁর চাইতে কোন বস্তুই বড় নয়। আর তাঁর পূর্ণ কলেমাসমূহের আশ্রয় প্রার্থনা করছি যার আগে কোন ভাল কিংবা মন্দ যেতে পারে না, আর তাঁর সমুদয় সুন্দর নামের আশ্রয় প্রার্থনা করছি যা আমার জানা আছে এবং যা আমার জানা নেই; সেই সৃষ্টির অপকারিতা হতে, যা সৃষ্টি করেছেন এবং বিস্তৃত করেছেন।

(হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭১৫-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় কা‘ব আহবার রহিমাহুল্লাহর কথা এসেছে। তিনি বলেন, কয়েকটি কালিমা না পড়লে ইহুদীরা তাকে যাদু করে গাধা বানিয়ে দিত। তাকে সেই শব্দগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি একটি দোয়া বলেন। দোয়ায় তিনি আল্লাহর মহান সত্তার আশ্রয় চান, যার চেয়ে বড় কিছু নেই। তিনি আল্লাহর পূর্ণ কালিমাসমূহের আশ্রয় চান এবং আল্লাহর সব সুন্দর নামের আশ্রয় চান—যা তিনি জানেন এবং যা জানেন না। সৃষ্ট, বিস্তৃত ও ছড়িয়ে দেওয়া সব কিছুর অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে। যাদু থেকে বাঁচার দোয়া, আল্লাহর সুন্দর নামের আশ্রয়, সৃষ্টির ক্ষতি থেকে দোয়া—এসব বিষয়ে এটি একটি বর্ণনা। তবে এটি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সরাসরি উক্তি নয়, কা‘ব আহবারের বক্তব্য হিসেবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • এটি কা‘ব আহবার রহিমাহুল্লাহর বক্তব্য হিসেবে এসেছে।
  • দোয়ায় আল্লাহর সত্তা, পূর্ণ কালিমা ও সুন্দর নামের আশ্রয় চাওয়া হয়েছে।
  • সৃষ্টির অনিষ্ট থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন