৫৪/৫. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৪৭ - প্রয়োজন ছাড়া কুকুর পালন ও আমলের ক্ষতি
কুকুর (পালন) প্রসঙ্গ
প্রয়োজন ছাড়া কুকুর পালন করলে আমল কমে—হাদিসের সতর্কতা
মুয়াত্তা ইমাম মালিক : ১৭৪৭
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৭৪৭
حَدَّثَنِي مَالِك عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ أَنَّ السَّائِبَ بْنَ يَزِيدَ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ سُفْيَانَ بْنَ أَبِي زُهَيْرٍ وَهُوَ رَجُلٌ مِنْ أَزْدِ شَنُوءَةَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُحَدِّثُ نَاسًا مَعَهُ عِنْدَ بَابِ الْمَسْجِدِ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ اقْتَنَى كَلْبًا لَا يُغْنِي عَنْهُ زَرْعًا وَلَا ضَرْعًا نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ قَالَ أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِي وَرَبِّ هَذَا الْمَسْجِدِ
বর্ণণাকারী হতে বর্ণিতঃ
সুফিয়ান ইব্নু আবূ যুহাইর [১] (রাঃ) মসজিদে নববীর দরজায় মানুষের নিকট হাদীস বয়ান করছিলেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট শ্রবণ করেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কুকুর পালে, (তার এই কুকুর পালন) খেত-খামার ও ছাগলের হিফাজতের জন্য না হয়, তা হলে তার নেক আমল হতে প্রতিদিন এক কীরাত সমান কমতে থাকবে। সুফিয়ানের নিকট হাদীসের রাবী সায়েব জিজ্ঞেস করলেন, আপনি এই হাদীস রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট শ্রবণ করেছেন? তিনি বললেন, হ্যাঁ, এই মসজিদের পরওয়ারদিগারের কসম! আমি নিশ্চয়ই শ্রবণ করেছি।
[১] তিনি আজদে সানুয়া গোত্রের লোক। রসূল (ﷺ)-এর সাহাবীদের একজন।(বুখারী ২৩২৩, মুসলিম ১৫৭৬)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৪৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে সুফিয়ান ইব্নু আবূ যুহাইর (রাঃ) মসজিদের দরজায় মানুষের কাছে বর্ণনা করছিলেন। তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেন: যে ব্যক্তি কুকুর পালে, আর সেটি খেত-খামার বা ছাগলের হিফাজতের জন্য না হয়, তার নেক আমল থেকে প্রতিদিন এক কীরাত সমান কমতে থাকবে। রাবী সায়েব তাঁকে জিজ্ঞেস করেন, তিনি কি সরাসরি রাসূলুল্লাহ্ (সা.) থেকে শুনেছেন? তিনি কসম করে বলেন, হ্যাঁ। এই হাদিসে কুকুর পালন বিষয়ে দরকারি সীমা বোঝানো হয়েছে। প্রয়োজন যেমন খেত বা পশুর হিফাজত হলে আলাদা কথা; কিন্তু অনর্থক পালনের ব্যাপারে আমলের ক্ষতির সতর্কতা এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রয়োজন ছাড়া কুকুর পালনের বিষয়ে হাদিসে সতর্কতা এসেছে।
- খেত-খামার ও পশুর হিফাজতের প্রয়োজন আলাদা করে উল্লেখ করা হয়েছে।
- নেক আমল রক্ষা করার জন্য অপ্রয়োজনীয় কাজ থেকে বাঁচা উচিত।
- সাহাবিরা হাদিস শুনে যাচাই করতেন এবং সত্য হলে দৃঢ়ভাবে বলতেন।
