৫৬/৪. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৯২ - গীবত কাকে বলে
গীবত প্রসঙ্গে
গীবত কাকে বলে—সহজ ব্যাখ্যা ও হাদিসের শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ১৭৯২
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৭৯২
حَدَّثَنِي مَالِك عَنْ الْوَلِيدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ صَيَّادٍ أَنَّ الْمُطَّلِبَ بْنَ عَبْدِ اللهِ بْنِ حَنْطَبَ الْمَخْزُومِيَّ أَخْبَرَهُ أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا الْغِيبَةُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَذْكُرَ مِنْ الْمَرْءِ مَا يَكْرَهُ أَنْ يَسْمَعَ قَالَ يَا رَسُولَ اللهِ وَإِنْ كَانَ حَقًّا قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قُلْتَ بَاطِلًا فَذَلِكَ الْبُهْتَانُ
মুত্তালিব ইব্নু আবদুল্লাহ্ মাখযুমী (রহঃ) হতে বর্ণিতঃ
রাসুলুল্লাহ (ﷺ)-এর নিকট এক ব্যক্তি জিজ্ঞেস করলঃ গীবত কি (বা গীবত কাকে বলে)? এতদুত্তরে রাসুলুল্লাহ (ﷺ) বললেন, কারো অবর্তমানে তার এমন কথা প্রকাশ করা যা সে শুনলে অসন্তুষ্ট হবে। অতঃপর লোকটি (আবার) বলল, ইয়া রাসূলুল্লাহ! কথা যদি সত্য হয় (অর্থাৎ যা বলা হচ্ছে তা যদি মিথ্যা না হয়, বরং সত্য হয় তা হলেও কি উহা গীবত হবে)? তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, যদি মিথ্যা হয়, (তবে উহাকে গীবত বলা হয় না; বরং) উহা বুহতান (অপবাদ)। [১]
[১] কোন ব্যক্তির এমন দোষের কথা যা উক্ত ব্যক্তির মধ্যে আছে, তার অবর্তমানে প্রকাশ করার নামই গীবত। অবশ্য সৎ পথে আনার নিয়তে হলে উহা জায়েয আছে, অন্যথায় হারাম। আর যদি উহা মিথ্যা হয় তবে উহা অপবাদ বা বুহ্তান, ইহা গীবতের চাইতেও মারাত্মক। (সহীহ, ইমাম মুসলিম (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন ২৫৮৯)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৯২-এর সারসংক্ষেপ
এই হাদিসে গীবতের সংজ্ঞা সরাসরি এসেছে। এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করলেন, গীবত কী? তিনি বললেন, কারো অবর্তমানে তার এমন কথা বলা, যা সে শুনলে অপছন্দ করবে। লোকটি জানতে চাইল, কথাটি যদি সত্য হয়? উত্তরে রাসূলুল্লাহ (সা.) বুঝিয়ে দিলেন, মিথ্যা হলে তা বুহতান বা অপবাদ। অর্থাৎ সত্য কথা হলেও যদি তা কারো অনুপস্থিতিতে এমনভাবে বলা হয় যা সে অপছন্দ করবে, সেটিই গীবত। আর মিথ্যা হলে তা আরও গুরুতর অপবাদ। এই হাদিস আমাদের শেখায়, অন্যের দোষ আলোচনা করার আগে জিহ্বাকে থামাতে হবে। গীবত, অপবাদ এবং মানুষের সম্মান নষ্ট করা থেকে বাঁচা মুমিনের দায়িত্ব।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গীবত হলো কারো অনুপস্থিতিতে তার অপছন্দনীয় কথা বলা।
- সত্য কথা হলেও তা গীবত হতে পারে—এটি হাদিসে স্পষ্ট।
- মিথ্যা অভিযোগ গীবত নয়; তা বুহতান বা অপবাদ।
- মানুষের সম্মান রক্ষা করা জিহ্বা সংযমের গুরুত্বপূর্ণ অংশ।
