৩/১০. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৮৮ - ইমামের পেছনে কিরাআতের আদব

যাহরী নামাযে ইমামের পেছনে কিরা‘আত পাঠ হতে বিরত থাকা

ইমামের পেছনে কিরাআত: ইবনু উমার (রাঃ)-এর জবাব

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৮৮

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا سُئِلَ هَلْ يَقْرَأُ أَحَدٌ خَلْفَ الْإِمَامِ قَالَ إِذَا صَلَّى أَحَدُكُمْ خَلْفَ الْإِمَامِ فَحَسْبُهُ قِرَاءَةُ الْإِمَامِ وَإِذَا صَلَّى وَحْدَهُ فَلْيَقْرَأْ ২৮৪قَالَ وَكَانَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ لَا يَقْرَأُ خَلْفَ الْإِمَامِ ২৮৫قَالَ يَحْيَى سَمِعْت قَوْله تَعَالَى يَقُولُ الْأَمْرُ عِنْدَنَا أَنْ يَقْرَأَ الرَّجُلُ وَرَاءَ الْإِمَامِ فِيمَا لَا يَجْهَرُ فِيهِ الْإِمَامُ بِالْقِرَاءَةِ وَيَتْرُكُ الْقِرَاءَةَ فِيمَا يَجْهَرُ فِيهِ الْإِمَامُ بِالْقِرَاءَةِ.

নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-কে প্রশ্ন করা হত, ইমামের পেছনে কেউ কোরআন পাঠ করবে কি? তিনি বলতেন, তোমাদের কেউ যখন ইমামের পেছনে নামাজ আদায় করে তখন ইমামের কিরা‘আতই তার জন্য যথেষ্ট। আর একা নামাজ আদায় করলে অবশ্য কোরআন পাঠ করবে। আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) নিজেও ইমামের পেছনে কোরআন পাঠ করতেন না। (হাদীসটি ইমাম মালিক (রহঃ) একক ভাবে বর্ণনা করেছেন) ইয়াহিয়া (রহঃ) বলেন, আমি মালিক (রহঃ)-কে বলতে শুনেছি, আমার মতে যেসব নামাজে ইমাম সরবে কোরআন পাঠ করেন সেসব নামাজে মুকতাদিগণ কিরাআত হতে বিরত থাকবেন। আর যেসব নামাজে ইমাম নীরবে কোরআন পাঠ করেন সেসব নামাজে তারা কোরআন পাঠ করবেন। [১]

[১] যেসব নামাজে সরবে কুরআন পাঠ করা হয়, যেমন ফজর, মাগরিব, ইশা, জুমু’আ ইত্যাদি, সেসব নামাজকে ‘যাহরী’ নামাজ বলা হয়। আর যে সকল নামাজে নীরবে কিরাআত পাঠ করা হয় সে সকল নামাজকে ‘সিররী’ নামাজ বলা হয়।

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৮৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)-কে ইমামের পেছনে কুরআন পাঠ করা সম্পর্কে প্রশ্ন করা হয়। তিনি বলেন, কেউ যখন ইমামের পেছনে নামাজ আদায় করে, তখন ইমামের কিরাআতই তার জন্য যথেষ্ট। আর কেউ একা নামাজ পড়লে সে অবশ্যই কুরআন পাঠ করবে। বর্ণনায় আরও এসেছে, ইবনু উমার (রাঃ) নিজেও ইমামের পেছনে কুরআন পাঠ করতেন না। পরে ইয়াহইয়া (র) মালিক (র)-এর মত বর্ণনা করেন—যে নামাজে ইমাম সরবে কুরআন পাঠ করেন, সেখানে মুকতাদিরা কিরাআত থেকে বিরত থাকবেন; আর যে নামাজে ইমাম নীরবে পড়েন, সেখানে তাঁরা কুরআন পাঠ করবেন। এই হাদিসে ইমামের পেছনে কিরাআতের বিষয়টি সরব ও নীরব নামাজের আলোকে বোঝানো হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইমামের পেছনে নামাজে ইমামের কিরাআত যথেষ্ট হওয়ার কথা এসেছে।
  • একা নামাজ পড়লে কুরআন পাঠ করার নির্দেশনা আছে।
  • সরব ও নীরব নামাজের কিরাআত আলাদা করে বোঝানো হয়েছে।
  • সাহাবির আমল ও ইমাম মালিক (র)-এর মত এখানে একসঙ্গে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন