১১/২৮. অধ্যায়ঃ

ইমাম স্বরবে কুরআন পাঠ করলে তার পেছনে ক্বিরাআত না করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৯১৯

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ ابْنِ أُكَيْمَةَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ مِنْ صَلَاةٍ جَهَرَ فِيهَا بِالْقِرَاءَةِ فَقَالَ: «هَلْ قَرَأَ مَعِي أَحَدٌ مِنْكُمْ آنِفًا؟» قَالَ رَجُلٌ: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ. قَالَ: «إِنِّي أَقُولُ مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ» قَالَ: فَانْتَهَى النَّاسُ عَنِ الْقِرَاءَةِ فِيمَا جَهَرَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْقِرَاءَةِ مِنَ الصَّلَاةِ حِينَ سَمِعُوا ذَلِكَ

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

উচ্চৈঃস্বরে কিরাআত পাঠ করে সালাত শেষে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তোমাদের মাঝে কেউ কি আমার সাথে কুরআন পাঠ করেছে?” এক ব্যক্তি বললো, “হ্যাঁ, হে আল্লাহর রাসূল (ﷺ)!” তিনি (ﷺ) বললেন, “তাই তো আমি বলি আমার কি হলো যে, কুরআন পাঠে আমার ঝামেলা হয়?” রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) হতে এ কথা শোনার পর থেকে তিনি যে সালাতে স্বরবে কিরাআত পড়তেন তাতে লোকজন কুরআন পড়া ছেড়ে দিলো।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন