১১/২৭. অধ্যায়ঃ
যে সলাতে ক্বিরাআত চুপে চুপে পাঠ করা হয় সে সলাতে ইমামের পশ্চাতে ক্বিরাআত ত্যাগ করা
সুনানে নাসাঈ : ৯১৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৯১৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ، عَنْ عِمْرَانَ بْنُ حُصَيْنٍ قَالَ: صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ، فَقَرَأَ رَجُلٌ خَلْفَهُ: سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، فَلَمَّا صَلَّى قَالَ: «مَنْ قَرَأَ سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى؟» قَالَ رَجُلٌ: أَنَا. قَالَ: «قَدْ عَلِمْتُ أَنَّ بَعْضَكُمْ قَدْ خَالَجَنِيهَا»
ইমরান ইবন হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) যুহরের সালাত আদায় করলেন। তাঁর পেছনে এক ব্যক্তি সূরা আ'লা পাঠ করলো। তিনি সালাত শেষ করে বললেন, কে সূরা আ'লা পাঠ করেছে? এক ব্যক্তি বলল, আমি! তিনি (ﷺ) বললেন, আমি নিশ্চিত জানতে পেরেছি যে, তোমাদের কেউ আমার কিরাআতে খটকা লাগিয়েছে।
