১১/২৯. অধ্যায়ঃ
যে সলাতে ইমাম উচ্চৈঃস্বরে কুরআন পাঠ করে সে সলাতে ইমামের পেছনে সূরাহ্ ফাতিহাহ্ পাঠ করা
সুনানে নাসাঈ : ৯২০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৯২০
أَخْبَرَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، عَنْ صَدَقَةَ، عَنْ زَيْدِ بْنُ وَاقِدٍ، عَنْ حَرَامِ بْنِ حَكِيمٍ، عَنْ نَافِعِ بْنِ مَحْمُودِ بْنِ رَبِيعَةَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْضَ الصَّلَوَاتِ الَّتِي يُجْهَرُ فِيهَا بِالْقِرَاءَةِ فَقَالَ: «لَا يَقْرَأَنَّ أَحَدٌ مِنْكُمْ إِذَا جَهَرْتُ بِالْقِرَاءَةِ إِلَّا بِأُمِّ الْقُرْآنِ»
উবাদাহ ইবন সামিত (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে এমন এক সালাত আদায় করলেন যাতে স্বরবে কিরাআত পাঠ করা হয়। অতঃপর তিনি (ﷺ) বললেন, আমি যখন স্বরবে কিরাআত পাঠ করি তখন তোমাদের কেউ যেন সূরা ফাতিহা ছাড়া আর কিছু না পড়ে।
