১১/২৩. অধ্যায়ঃ
সূরাহ্ ফাতিহায় 'বিস্মিল্লা-হ' না পড়া
সুনানে নাসাঈ : ৯০৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৯০৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَبَا السَّائِبِ مَوْلَى هِشَامِ بْنِ زُهْرَةَ يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَهِيَ خِدَاجٌ، هِيَ خِدَاجٌ، هِيَ خِدَاجٌ غَيْرُ تَمَامٍ»فَقُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ إِنِّي أَحْيَانًا أَكُونُ وَرَاءَ الْإِمَامِ، فَغَمَزَ ذِرَاعِي وَقَالَ: اقْرَأْ بِهَا يَا فَارِسِيُّ فِي نَفْسِكَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: «قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ فَنِصْفُهَا لِي وَنِصْفُهَا لِعَبْدِي، وَلِعَبْدِي مَا سَأَلَ». قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " اقْرَءُوا يَقُولُ الْعَبْدُ: {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2] يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: حَمِدَنِي عَبْدِي. يَقُولُ الْعَبْدُ: {الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: أَثْنَى عَلَيَّ عَبْدِي. يَقُولُ الْعَبْدُ: {مَالِكِ يَوْمِ الدِّينِ} يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: مَجَّدَنِي عَبْدِي. يَقُولُ الْعَبْدُ: {إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ} [الفاتحة: 5] فَهَذِهِ الْآيَةُ بَيْنِي وَبَيْنَ عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ. يَقُولُ الْعَبْدُ: {اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7] فَهَؤُلَاءِ لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ "
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি কোন সালাত আদায় করে আর তাতে সূরা ফাতিহা না পড়ে তা অসম্পূর্ণ, তা অসম্পূর্ণ, পূর্ণ হয় না। তখন আমি বললাম, হে আবু হুরাইরা! অনেক সময় ইমামের পেছনে সালাত আদায় করে থাকি? তিনি আমার বাহু টেনে দিয়ে বললেন, হে ফারসি! তুমি তা মনে মনে পড়বে। কারণ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, আল্লাহ তা'আলা বলেন: আমি ও আমার বান্দার মধ্যে সালাত আধাআধি ভাগ করেছি।অতএব, এর অর্ধেক আমার জন্যে আর অর্ধেক আমার বান্দার জন্য। আর আমার বান্দার জন্যে তা-ই রয়েছে যা সে চায়। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা পাঠ কর, বান্দা যখন বলে,﴿الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ﴾“আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন”, তখন আল্লাহ তা'আলা বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। আর যখন বান্দা বলে,﴿الرَّحْمَنِ الرَّحِيمِ﴾“আর রহমানির রহিম”, তখন আল্লাহ তা'আলা বলেন, আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করল। আর বান্দা যখন বলে﴿مَالِكِ يَوْمِ الدِّينِ﴾“মালিকি ইয়াওমিদ্দীন”, তখন আল্লাহ তা'আলা বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করল।আর বান্দা যখন বলে,﴿إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ﴾“ইয়্যাকানা'বুদু ওয়া ইয়্যাকানাস্তা'ঈন”, তখন আল্লাহ তা'আলা বলেন, এ আয়াতটি আমার ও আমার বান্দার মধ্যে। আর আমার বান্দার জন্যে তা-ই রয়েছে, যা সে চায়। বান্দা বলে,﴿اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ﴾“ইহদিনাস সিরাতাল মুস্তাকীম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, গয়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাএল্লীন”, (তখন আল্লাহ তা'আলা বলেন) এসবই আমার বান্দার জন্য। আর আমার বান্দার জন্যে তাই রয়েছে যা সে চায়।
