১১/২৬. অধ্যায়ঃ
“আপনাকে সাব্'আ মাসানী ও কুরআন 'আযীম দিয়েছি”-এর ব্যাখ্যা
সুনানে নাসাঈ : ৯১৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৯১৪
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، عَنْ الْعَلَاءِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي التَّوْرَاةِ، وَلَا فِي الْإِنْجِيلِ مِثْلَ أُمِّ الْقُرْآنِ وَهِيَ السَّبْعُ الْمَثَانِي، وَهِيَ مَقْسُومَةٌ بَيْنِي وَبَيْنَ عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ»
উবাই ইবন কা’ব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তা’আলা সূরা ফাতিহার মতো তাওরাত অথবা ইনজিলে কিছুই নাযিল করেননি। এটি সাত আয়াত যা বারবার পাঠ করা হয়ে থাকে। আল্লাহ তা’আলা বলেছেন, এটি আমার এবং বান্দার মাঝে ভাগ করা। আর আমার বান্দার জন্যে তাই রয়েছে, সে যা চায়।
