১১/২৬. অধ্যায়ঃ

“আপনাকে সাব্‌'আ মাসানী ও কুরআন 'আযীম দিয়েছি”-এর ব্যাখ্যা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৯১৩

أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُبَيْبِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: سَمِعْتُ حَفْصَ بْنِ عَاصِمٍ يُحَدِّثُ، عَنْ أَبِي سَعِيدِ بْنَ الْمُعَلَّى، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِهِ وَهُوَ يُصَلِّي فَدَعَاهُ قَالَ: فَصَلَّيْتُ ثُمَّ أَتَيْتُهُ فَقَالَ: «مَا مَنَعَكَ أَنَّ تُجِيبَنِي؟» قَالَ: كُنْتُ أُصَلِّي. قَالَ: " أَلَمْ يَقُلِ اللَّهُ عَزَّ وَجَلَّ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ} [الأنفال: 24]، أَلَا أُعَلِّمُكَ أَعْظَمَ سُورَةٍ قَبْلَ أَنْ أَخْرُجَ مِنَ الْمَسْجِدِ؟ " قَالَ: فَذَهَبَ لِيَخْرُجَ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قَوْلَكَ. قَالَ: " {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2] هِيَ السَّبْعُ الْمَثَانِي الَّذِي أُوتِيتُ وَالْقُرْآنُ الْعَظِيمُ "

আবু সাঈদ ইবন মুআল্লা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) তাঁর পাশ দিয়ে যাওয়ার সময় তাঁকে ডাকলেন, তিনি তখন সালাত আদায় করছিলেন। আমি সালাত শেষ করে তাঁর নিকট আসলে তিনি বললেন, “আমার ডাকে সাড়া দিতে তোমাকে কিসে বাধা দিল?” তিনি বললেন, “আমি সালাত আদায় করছিলাম।” তিনি বললেন, “আল্লাহ তা'আলা কি বলেননি, ‘হে মুমিনগণ! রাসূল যখন তোমাদের এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদের প্রাণবন্ত করে, তখন আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দিবে’”—(সূরা আল আনফাল ৮: ২৪)।মসজিদ হতে বের হওয়ার আগে আমি কি তোমাকে সর্বোৎকৃষ্ট সূরা শিক্ষা দিব না?” বর্ণনাকারী বলেন, তিনি (ﷺ) মসজিদ হতে বের হবার উপক্রম হলে আমি বললাম, “হে আল্লাহর রাসূল! আপনার কথা কি ভুলে গেছেন?” তিনি বললেন, ‘‘আলহামদু লিল্লাহি রব্বিল ‘আলামীন’ অর্থাৎ সূরা ফাতিহা, এ সাত আয়াত যা বারবার পাঠ করা হয়ে থাকে, যা আমাকে দান করা হয়েছে এবং মহান কুরআন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন