৩/১৭. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ২১১ - যোহরে প্রথম বৈঠক ভুলে যাওয়া
যে ব্যক্তি নামায পূর্ণ করার পর অথবা দুই রাক‘আত আদায়ের পর দাঁড়িয়ে যায়
যোহরের নামাজে প্রথম বৈঠক ভুলে গেলে করণীয়
মুয়াত্তা ইমাম মালিক : ২১১
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ২১১
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ عَنْ عَبْدِ اللهِ ابْنِ بُحَيْنَةَ أَنَّهُ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ فَقَامَ فِي اثْنَتَيْنِ وَلَمْ يَجْلِسْ فِيهِمَا فَلَمَّا قَضَى صَلَاتَهُ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ بَعْدَ ذَلِكَ৩২২-قَالَ مَالِك فِيمَنْ سَهَا فِي صَلَاتِهِ فَقَامَ بَعْدَ إِتْمَامِهِ الْأَرْبَعَ فَقَرَأَ ثُمَّ رَكَعَ فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنْ رُكُوعِهِ ذَكَرَ أَنَّهُ قَدْ كَانَ أَتَمَّ إِنَّهُ يَرْجِعُ فَيَجْلِسُ وَلَا يَسْجُدُ وَلَوْ سَجَدَ إِحْدَى السَّجْدَتَيْنِ لَمْ أَرَ أَنْ يَسْجُدَ الْأُخْرَى ثُمَّ إِذَا قَضَى صَلَاتَهُ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ بَعْدَ التَّسْلِيْمِ.
'আবদুল্লাহ ইবনু বুহায়নাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেছেন, (একবারের ঘটনা) রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে যোহরের নামাজ আদায় করালেন, তিনি দু’ রাক’আতের পর দাঁড়িয়ে গেলেন এবং (আত্তাহিয়্যাতু পড়ার জন্য) বসলেন না। যখন তিনি নামাজ পূর্ণ করলেন দুটি সিজদা (সাহু সিজদা) করলেন, অতঃপর সালাম ফিরালেন।
মালিক (রহঃ) বলেন; যে ব্যক্তি নামাজে ভুল করে এবং চার রাক’আত পূর্ণ করার পর দাঁড়িয়ে যায়, তারপর কিরাআত সমাপ্ত করে রুকূ করে, রুকূ হতে মাথা তোলার পর তার স্মরণ হল যে, সে নামাজ পূর্ণ পড়েছিল, তখন সে ব্যক্তি বসার দিকে প্রত্যাবর্তন করবে এবং বসে যাবে। সে তখন আর সিজদায় যাবে না। আর যদি দুই সিজদার এক সিজদা করে থাকে তবে আমি দ্বিতীয় সিজদা করা সঙ্গত মনে করি না। অতঃপর সে যখন নামাজ পূর্ণ করবে তখন দুটি সিজদা করবে বসা অবস্থায় সালামের পর।(বুখারী ৮৩০, মুসলিম ৫৭০)
অনুবাদের উৎস
- সংকলক:
- মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ২১১-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল্লাহ ইবনু বুহায়না (রাঃ) বর্ণনা করেন যে, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ পড়িয়েছিলেন। তিনি দুই রাকাআতের পর আত্তাহিয়্যাতুর জন্য না বসে দাঁড়িয়ে যান। যখন নামাজ পূর্ণ করেন, তখন দুটি সাহু সিজদা করেন এবং তারপর সালাম ফেরান। একই বর্ণনায় মালিক (র) এমন ব্যক্তির বিষয়েও বলেন, যে চার রাকাআত পূর্ণ করার পর ভুলে দাঁড়িয়ে যায়, কিরাআত পড়ে, রুকু করে, তারপর মনে পড়ে যে নামাজ পূর্ণ হয়ে গেছে। তখন সে বসে যাবে, সিজদায় যাবে না। নামাজ শেষ হলে সালামের পর বসা অবস্থায় দুই সিজদা করবে। এই বর্ণনা দুই ধরনের ভুল আলাদা করে বুঝতে সাহায্য করে: বাদ পড়া বসা এবং বাড়তি দাঁড়ানো।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রথম বৈঠক ভুলে গেলে সাহু সিজদার বর্ণনা আছে।
- চার রাকাআত পূর্ণের পর ভুলে দাঁড়ালে স্মরণ হলে বসে যেতে হবে।
- বাড়তি কাজ হয়ে গেলে সালামের পরে সাহু সিজদার কথা এসেছে।
- নামাজে ভুল বুঝলে নিজের অবস্থান ঠিক করা জরুরি।
