২/৬. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৬০ - ওযূর মাধ্যমে গুনাহ ঝরে যাওয়ার ফজিলত

ওযূ সম্পর্কীয় বিবিধ হাদীস

ওযূর ফজিলত: অঙ্গ ধোয়ার সঙ্গে গুনাহ ঝরে যাওয়ার হাদিস

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৬০

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ عَبْدِ اللهِ الصُّنَابِحِيِّ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُؤْمِنُ فَتَمَضْمَضَ خَرَجَتْ الْخَطَايَا مِنْ فِيهِ وَإِذَا اسْتَنْثَرَ خَرَجَتْ الْخَطَايَا مِنْ أَنْفِهِ فَإِذَا غَسَلَ وَجْهَهُ خَرَجَتْ الْخَطَايَا مِنْ وَجْهِهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَشْفَارِ عَيْنَيْهِفَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتْ الْخَطَايَا مِنْ يَدَيْهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ يَدَيْهِ فَإِذَا مَسَحَ بِرَأْسِهِ خَرَجَتْ الْخَطَايَا مِنْ رَأْسِهِ حَتَّى تَخْرُجَ مِنْ أُذُنَيْهِ فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتْ الْخَطَايَا مِنْ رِجْلَيْهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ رِجْلَيْهِ قَالَ ثُمَّ كَانَ مَشْيُهُ إِلَى الْمَسْجِدِ وَصَلَاتُهُ نَافِلَةً لَهُ.

আবদুল্লাহ সুনাবিহী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মু’মিন বান্দা যখন ওজু করে এবং কুলি করে, তাঁর মুখ হতে পাপসমূহ বের হয়ে যায়। সে যখন মুখমণ্ডল ধোয় তাঁর মুখমণ্ডল হতে তখন পাপসমূহ বের হয়ে যায়। এমনকি চক্ষুদ্বয়ের পালকের নিচ হতেও গুনাহ বের হয়ে যায়। তারপর যখন সে তাঁর উভয় হাত ধোয় তখন পাপসমূহ হস্তদ্বয় হতে বের হয়ে যায়; এমনকি তাঁর উভয় হাতের নখসমূহের নিচ হতেও গুনাহ বের হয়ে যায়।অতঃপর যখন সে তাঁর মাথা মাসেহ করে তাঁর পাপসমূহ তখন তাঁর মাথা হতে বের হয়ে যায়; এমনকি তাঁর উভয় কান হতেও বেরিয়ে যায়। যখন সে তাঁর উভয় পা ধোয় তখন পাপসমূহ তাঁর উভয় পা হতে বেরিয়ে যায়; এমনকি তাঁর উভয় পায়ের সকল নখের নিচ হতেও গুনাহ বেরিয়ে যায়। তিনি (রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর সেই ব্যক্তির মসজিদে গমন এবং নামায আদায় করা তাঁর জন্য নফল (অতিরিক্ত সওয়াবের বস্তু)-স্বরূপ হয়।(সহীহ, নাসাঈ ১০৩, ইবনু মাজাহ ২৮২, আলবানী সহীহ জামে গ্রন্থে ৪৪৯, সহীহ বলেছেন)

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৬০-এর সারসংক্ষেপ

এই হাদিসে ওযূর ফজিলত খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দা যখন ওযূ করে এবং কুলি করে, তখন তার মুখ থেকে পাপ বের হয়ে যায়। সে মুখ ধুলে মুখের পাপ বের হয়, এমনকি চোখের পাপও। হাত ধুলে হাতের পাপ বের হয়, নখের নিচ থেকেও। মাথা মাসেহ করলে মাথা ও কান থেকেও পাপ বের হয়। পা ধুলে পায়ের পাপ বের হয়, এমনকি পায়ের নখের নিচ থেকেও। এরপর তার মসজিদে যাওয়া ও নামায তার জন্য অতিরিক্ত সওয়াবের কারণ হয়। এই হাদিসে ওযূকে শুধু পরিচ্ছন্নতা নয়, বরং অন্তরের আশা ও আল্লাহর রহমতের পথে একটি আমল হিসেবে দেখানো হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওযূর প্রতিটি ধাপে গুনাহ ঝরে যাওয়ার ফজিলত বর্ণিত হয়েছে।
  • মুখ, চোখ, হাত, মাথা, কান ও পা—সব অঙ্গের সঙ্গে পাপ মাফের কথা এসেছে।
  • ওযূর পর মসজিদে যাওয়া ও নামায আদায় করা অতিরিক্ত সওয়াবের কারণ হয়।
  • ওযূ বান্দাকে বাহ্যিক ও আধ্যাত্মিক পবিত্রতার দিকে নিয়ে যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন