২০/৭. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭১২ - ইহরামে সুগন্ধি ধুয়ে ফেলা

হজ্জের সময় সুগন্ধি ব্যবহার করা

ইহরামে সুগন্ধি: উমার (রা)-এর সতর্ক নির্দেশ

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৭১২

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ أَسْلَمَ مَوْلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَجَدَ رِيحَ طِيبٍ وَهُوَ بِالشَّجَرَةِ فَقَالَ مِمَّنْ رِيحُ هَذَا الطِّيبِ فَقَالَ مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ مِنِّي يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ فَقَالَ مِنْكَ لَعَمْرُ اللهِ فَقَالَ مُعَاوِيَةُ إِنَّ أُمَّ حَبِيبَةَ طَيَّبَتْنِي يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ فَقَالَ عُمَرُ عَزَمْتُ عَلَيْكَ لَتَرْجِعَنَّ فَلْتَغْسِلَنَّهُ.

আসলাম (রহঃ) হতে বর্ণিতঃ

উমর ইবনু খাত্তাব (রাঃ) শাজারায় (মদীনা হতে ছয় মাইল দূরবর্তী একটি স্থান) ছিলেন। তখন তাঁর নাকে সুগন্ধি অনুভূত হল। তিনি জিজ্ঞেস করলেন, এই সুগন্ধি কোথা হতে আসছে? মু’আবিয়া ইবনু আবূ সুফইয়ান (রাঃ) বললেন, আমার নিকট হে আমীরুল মু’মিনীন। [১] উমর (রাঃ) বললেন, আল্লাহর কসম, এই সুগন্ধি তোমার হতে! অতঃপর মু’আবিয়া (রাঃ) বললেন, উম্মে হাবীবা (রাঃ) আমাকে এই সুগন্ধি লাগিয়ে দিয়েছিলেন। উমর (রাঃ) বললেন, তোমাকে বলতেছি, তুমি ফিরে যাও (উম্মে হাবীবার নিকট), তিনি নিশ্চয় এটা ধুয়ে দিবেন।

[১] উমার (রাঃ) মুআবিয়া ইবনু আবূ সুফিয়ান (রাঃ)-কে আরবের কিসরা (সম্রাট) বলে ডাকতেন। -আওয়াযুল মাসালিক, ৩য় খণ্ড।(হাদীসটি ইমাম মালিক (রহঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭১২-এর সারসংক্ষেপ

এই হাদিসে উমার ইবনু খাত্তাব (রা)-এর একটি ঘটনা এসেছে। তিনি শাজারায় অবস্থান করছিলেন। তখন তিনি সুগন্ধির ঘ্রাণ পান এবং জানতে চান, এই সুগন্ধি কার কাছ থেকে আসছে। মু’আবিয়া ইবনু আবূ সুফইয়ান (রা) বলেন, তাঁর কাছ থেকে। তিনি জানান, উম্মে হাবীবা (রা) তাঁকে সুগন্ধি লাগিয়ে দিয়েছিলেন। এরপর উমার (রা) তাঁকে ফিরে গিয়ে তা ধুয়ে ফেলতে বলেন। এই বর্ণনা ইহরামে সুগন্ধি বিষয়ে সতর্কতা শেখায়। এখানে মূল বিষয় হলো, ইহরাম অবস্থায় সুগন্ধির ঘ্রাণ অনুভূত হলে তা দূর করার দিকে উমার (রা) জোর দিয়েছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইহরাম অবস্থায় সুগন্ধির বিষয়ে সাহাবিরা সতর্ক ছিলেন।
  • সুগন্ধি টের পেলে তা ধুয়ে ফেলার নির্দেশ এই বর্ণনায় এসেছে।
  • ইহরামের আদব রক্ষায় উমার (রা) বাস্তব পদক্ষেপ নিয়েছেন।
  • কারও মাধ্যমে সুগন্ধি লাগলেও ইহরামে তা রেখে দেওয়া হয়নি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন