২০/১৩. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৪১ - আরাফাতে তালবিয়া ও উমরার ইহরাম

তালবীয়া (লাব্বায়কা) মওকুফ করার সময়

আরাফাতে তালবিয়া বন্ধ ও উমরার ইহরাম: আয়েশা (রা)-এর আমল

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৭৪১

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَلْقَمَةَ بْنِ أَبِي عَلْقَمَةَ عَنْ أُمِّهِ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ أَنَّهَا كَانَتْ تَنْزِلُ مِنْ عَرَفَةَ بِنَمِرَةَ ثُمَّ تَحَوَّلَتْ إِلَى الْأَرَاكِ قَالَتْ وَكَانَتْ عَائِشَةُ تُهِلُّ مَا كَانَتْ فِي مَنْزِلِهَا وَمَنْ كَانَ مَعَهَا فَإِذَا رَكِبَتْ فَتَوَجَّهَتْ إِلَى الْمَوْقِفِ تَرَكَتْ الْإِهْلَالَ قَالَتْ وَكَانَتْ عَائِشَةُ تَعْتَمِرُ بَعْدَ الْحَجِّ مِنْ مَكَّةَ فِي ذِي الْحِجَّةِ ثُمَّ تَرَكَتْ ذَلِكَ فَكَانَتْ تَخْرُجُ قَبْلَ هِلَالِ الْمُحَرَّمِ حَتَّى تَأْتِيَ الْجُحْفَةَ فَتُقِيمَ بِهَا حَتَّى تَرَى الْهِلَالَ فَإِذَا رَأَتْ الْهِلَالَ أَهَلَّتْ بِعُمْرَةٍ.

উম্মুল মু’মিনীন আয়েশা (রা) হতে বর্ণিতঃ

তিনি আরাফাত ময়দানে প্রথমে ‘নামিরা’ নামক স্থানে অবস্থান করতেন, পরে ‘আরাক’ নামক স্থানে অবস্থান করা শুরু করেন। আয়েশা (রা) যতক্ষণ মনযিলে অবস্থান করতেন ততক্ষণ তিনি ও তাঁর সঙ্গীগণ ‘লাব্বায়কা’ পাঠ করতে থাকতেন। যখন আরাফাতের দিকে যাত্রার জন্য সওয়ার হতেন তখন উহা বন্ধ করে দিতেন। আয়েশা (রা) প্রথমে হজ্জের পর যিলহজ্জ মাসেই মক্কা হতে ইহরাম বেঁধে উমরা করতেন, পরে উহা ত্যাগ করে মুহাররম মাসের চাঁদ দেখার পূর্বে জুহফা এসে অবস্থান করতেন এবং মুহাররম মাসের চাঁদ উঠলে উমরার ইহরাম বাঁধতেন। [২] (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

[১] হজ্জের মাসসমূহে উমরা না করে অন্য মাসে উমরা করা আফজল, তাই তিনি পরে এরূপ করতে শুরু করেন।

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৪১-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় আয়েশা (রা)-এর হজ্জ ও উমরার কিছু আমল তুলে ধরা হয়েছে। তিনি আরাফাতের এলাকায় আগে নামিরা নামক স্থানে থাকতেন, পরে আরাক নামক স্থানে অবস্থান করতেন। মনযিলে থাকা অবস্থায় তিনি ও তাঁর সঙ্গীরা লাব্বায়কা পাঠ করতেন। কিন্তু আরাফাতের দিকে রওনা হওয়ার জন্য সওয়ার হলে তিনি তালবিয়া বন্ধ করে দিতেন। এখানে মূল শিক্ষা হলো, হজ্জের আমলে সময় ও অবস্থার গুরুত্ব আছে। একই বর্ণনায় দেখা যায়, আয়েশা (রা) আগে যিলহজ্জে মক্কা থেকে উমরা করতেন, পরে সেই আমল ছেড়ে মুহাররমের চাঁদ দেখার পর জুহফা থেকে উমরার ইহরাম বাঁধতেন। তাই হজ্জের তালবিয়া, আরাফাতের আমল এবং উমরার ইহরাম—সব ক্ষেত্রেই নিয়ম মেনে চলার দিকটি স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আরাফাতের দিকে রওনা হওয়ার সময় আয়েশা (রা) তালবিয়া বন্ধ করতেন।
  • হজ্জ ও উমরার আমলে স্থান ও সময়ের প্রতি খেয়াল রাখা দরকার।
  • আয়েশা (রা)-এর আমল থেকে উমরার ইহরাম বাঁধার বিষয়ে একটি বাস্তব দিক জানা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন