২০/২৪. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৭৩ - ইহরামে আহত শিকার ও সতর্কতা

কোন ধরনের শিকারকৃত বস্তু মুহরিম খেতে পারে

ইহরামে আহত শিকার: মালিকের অধিকার ও সংযমের শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৭৭৩

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ أَنَّهُ قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيُّ عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللهِ عَنْ عُمَيْرِ بْنِ سَلَمَةَ الضَّمْرِيِّ عَنْ الْبَهْزِيِّأَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يُرِيدُ مَكَّةَ وَهُوَ مُحْرِمٌ حَتَّى إِذَا كَانَ بِالرَّوْحَاءِ إِذَا حِمَارٌ وَحْشِيٌّ عَقِيرٌ فَذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ دَعُوهُ فَإِنَّهُ يُوشِكُ أَنْ يَأْتِيَ صَاحِبُهُ فَجَاءَ الْبَهْزِيُّ وَهُوَ صَاحِبُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللهِ شَأْنَكُمْ بِهَذَا الْحِمَارِ فَأَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا بَكْرٍ فَقَسَمَهُ بَيْنَ الرِّفَاقِ ثُمَّ مَضَى حَتَّى إِذَا كَانَ بِالْأُثَابَةِ بَيْنَ الرُّوَيْثَةِ وَالْعَرْجِ إِذَا ظَبْيٌ حَاقِفٌ فِي ظِلٍّ فِيهِ سَهْمٌ فَزَعَمَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ رَجُلًا أَنْ يَقِفَ عِنْدَهُ لَا يَرِيبُهُ أَحَدٌ مِنْ النَّاسِ حَتَّى يُجَاوِزَهُ.

ঈসা ইবনু তালহা ইবনু ওবায়দুল্লাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ

ঈসা ইবনু তালহা ইবনু ওবায়দুল্লাহ্ (রহঃ) উমায়র ইবনু সালমা জমরী (রহঃ) হতে বর্ণনা করেন উমায়র তাঁকে খবর দিয়েছেন যে, বাহযী [১] (রাঃ) বর্ণনা করেন ইহরাম বেঁধে রাসূলুল্লাহ্ (ﷺ) মক্কার উদ্দেশ্যে রওয়ানা হলেন, রওহা নামক স্থানে পৌঁছে একটি বন্য গাধা দেখতে পাওয়া গেল। এটা সম্পর্কে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে আলোচনা করলে তিনি বললেন, ছেড়ে দাও। এখন হয়তো উহার মালিক আসবে। ততক্ষণে বাহযী এসে পৌঁছালেন, আর তিনিই উহার মালিক ছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! এটা আপনার, সকল ইখতিয়ার আপনারই। শেষে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নির্দেশে আবূ বক্‌র (রাঃ) সঙ্গীদের মধ্যে উহার গোশত বণ্টন করে দেন।পরে সকলেই সম্মুখে অগ্রসর হলেন। রুয়াইসা ও ‘আরজ নামক স্থানদ্বয়ের মধ্যবর্তী উসায়া নামক স্থানে যখন পৌঁছালেন তখন একটি গাছের ছায়ায় একটি তীরবিদ্ধ হরিণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। বর্ণনাকারী ধারণা করেছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তখন এক ব্যক্তিকে হরিণটির নিকট দাঁড়িয়ে পাহারা দিতে নির্দেশ দিলেন, যাতে সকলেই তাকে অতিক্রম করে সম্মুখে চলে না যাওয়া পর্যন্ত কেউ উহার কোন কিছু করতে না পারে।

[১] তাঁর নাম যায়দ ইবনু কা’ব বলে উল্লেখ করা হয়েছে। -আউজাযুল মাসালিক(সহীহ, নাসাঈ ২৮১৮, আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন [সহীহ ও যয়ীফ সুনানে আবূ দাঊদ])

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৭৩-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো ইহরাম অবস্থায় শিকার বিষয়ে সতর্কতা। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ইহরাম বেঁধে মক্কার পথে ছিলেন। রওহা এলাকায় একটি আহত বন্য গাধা দেখা গেল। বিষয়টি জানালে তিনি বললেন, তাকে ছেড়ে দাও, হয়তো তার মালিক আসবে। পরে বাহযী রা. এসে জানান, তিনি এর মালিক এবং এটি রাসূল صلى الله عليه وسلم-এর ইখতিয়ারে দিলেন। এরপর রাসূল صلى الله عليه وسلم আবূ বকর রা.-কে সঙ্গীদের মধ্যে গোশত বণ্টন করতে বলেন। পরে আরেক জায়গায় তীরবিদ্ধ হরিণ দেখা গেলে একজনকে পাহারা দিতে বলা হয়, যাতে কেউ তাকে বিরক্ত না করে। এই বর্ণনায় শিকার, মালিকানা, অনুমতি এবং ইহরামের সংযম—সবকিছু সুন্দরভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অন্যের শিকার বা সম্পদ সম্পর্কে তাড়াহুড়া করা উচিত নয়।
  • ইহরাম অবস্থায় শিকার বিষয়ে সংযম ও সতর্কতা দরকার।
  • জীবিত বা আহত প্রাণীকে অকারণে বিরক্ত না করার শিক্ষা পাওয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন