৭২/১০. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৪৯০ - ইহরাম অবস্থায় অন্যের শিকার খাওয়ার ঘটনা
শিকারে অভ্যস্ত হওয়া সম্পর্কে
ইহরামে থাকা সাহাবীদের জন্য শিকার: আবু কাতাদার ঘটনার শিক্ষা
সহীহ বুখারী : ৫৪৯০
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৪৯০
إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ أَبِي النَّضْرِ مَوْلٰى عُمَرَ بْنِ عُبَيْدِ اللهِ عَنْ نَافِعٍ مَوْلٰى أَبِي قَتَادَةَ عَنْ أَبِي قَتَادَةَ أَنَّه“ كَانَ مَعَ رَسُوْلِ اللهِ ﷺ حَتّٰى إِذَا كَانَ بِبَعْضِ طَرِيقِ مَكَّةَ تَخَلَّفَ مَعَ أَصْحَابٍ لَه“ مُحْرِمِينَ وَهُوَ غَيْرُ مُحْرِمٍ فَرَأٰى حِمَارًا وَحْشِيًّا فَاسْتَو‘ى عَلٰى فَرَسِه„ ثُمَّ سَأَلَ أَصْحَابَه“ أَنْ يُنَاوِلُوه“ سَوْطًا فَأَبَوْا فَسَأَلَهُمْ رُمْحَه“ فَأَبَوْا فَأَخَذَه“ ثُمَّ شَدَّ عَلَى الْحِمَارِ فَقَتَلَه“ فَأَكَلَ مِنْه“ بَعْضُ أَصْحَابِ رَسُوْلِ اللهِ ﷺ وَأَبٰى بَعْضُهُمْ فَلَمَّا أَدْرَكُوا رَسُوْلَ اللهِ ﷺ سَأَلُوه“ عَنْ ذ‘لِكَ فَقَالَ إِنَّمَا هِيَ طُعْمَةٌ أَطْعَمَكُمُوهَا اللهُ.
আবূ ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে ছিলেন। অবশেষে তিনি মক্কার কোন রাস্তা পর্যন্ত পৌঁছালে তিনি তাঁর কয়েকজন সঙ্গীসহ পেছনে পড়ে গেলেন। তাঁরা ছিলে ইহরাম বাঁধা অবস্থায়। আর তিনি ছিলেন ইহ্রাম বিহীন। তিনি একটি বন্য গাধা দেখতে পেয়ে তার ঘোড়ার উপর উঠলেন। তারপর সাথীদেরকে অনুরোধ করলেন তাঁর হাতে তাঁর চাবুক তুলে দিতে। তাঁরা অস্বীকার করলেন। অবশেষে তিনি নিজেই সেটি তুলে নিলেন এবং গাধাটির পিছনে দ্রুত গতিতে ছুটলেন এবং সেটিকে হত্যা করলেন।নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবীদের কেউ কেউ তা খেলেন, আবার কেউ কেউ তা খেতে অস্বীকার করলেন। পরিশেষে তাঁরা যখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর কাছে পৌঁছালেন তখন তাঁরা এ বিষয়ে জিজ্ঞেস করলেন। তিনি বললেনঃ এটি তো এমন খাদ্য যা আল্লাহ তা’আলা তোমাদের খাওয়ার জন্য দিয়েছেন।
সহীহ বুখারী হাদিস ৫৪৯০-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু কাতাদা (রাঃ)-এর একটি ঘটনা এসেছে। তিনি ইহরামবিহীন ছিলেন, আর তাঁর সঙ্গীরা ইহরাম অবস্থায় ছিলেন। তিনি বন্য গাধা দেখে নিজেই চাবুক ও বর্শা নেন, কারণ সঙ্গীরা সাহায্য করতে অস্বীকার করেছিলেন। এরপর তিনি শিকার করেন। সাহাবীদের কেউ তা খেলেন, কেউ খেতে দ্বিধা করলেন। পরে তারা নবী (صلى الله عليه وسلم)-এর কাছে বিষয়টি জিজ্ঞেস করলে তিনি বলেন, এটি এমন খাদ্য যা আল্লাহ তোমাদের খাওয়ার জন্য দিয়েছেন। এই হাদিস “ইহরাম অবস্থায় শিকার”, “বন্য গাধার গোশত” এবং “অন্যের শিকার খাওয়া” বিষয়ে গুরুত্বপূর্ণ। তবে ব্যাখ্যা হাদিসে উল্লেখিত ঘটনার মধ্যেই সীমিত রাখা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইহরাম অবস্থায় থাকা সাহাবীরা শিকারে সাহায্য করেননি।
- ইহরামবিহীন ব্যক্তি শিকার করেছিল—ঘটনার এই পার্থক্য গুরুত্বপূর্ণ।
- নবী (صلى الله عليه وسلم) ঘটনাটির গোশতকে আল্লাহর দেওয়া খাদ্য বলেছেন।
