৭২/১১. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫৪৯২ - আবু কাতাদার শিকার ও ইহরাম অবস্থার শিক্ষা

পর্বতে শিকার করা

আবু কাতাদার শিকার: ইহরাম, সাহায্য না করা ও হালাল খাদ্যের শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৫৪৯২

يَحْيٰى بْنُ سُلَيْمَانَ الْجُعْفِيُّ قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا عَمْرٌو أَنَّ أَبَا النَّضْرِ حَدَّثَه“ عَنْ نَافِعٍ مَوْلٰى أَبِي قَتَادَةَ وَأَبِي صَالِحٍ مَوْلٰى التَّوْأَمَةِ سَمِعْتُ أَبَا قَتَادَةَ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ ﷺ فِيمَا بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ وَهُمْ مُحْرِمُونَ وَأَنَا رَجُلٌ حِلٌّ عَلٰى فَرَسٍ وَكُنْتُ رَقَّاءً عَلَى الْجِبَالِ فَبَيْنَا أَنَا عَلٰى ذ‘لِكَ إِذْ رَأَيْتُ النَّاسَ مُتَشَوِّفِينَ لِشَيْءٍ فَذَهَبْتُ أَنْظُرُ فَإِذَا هُوَ حِمَارُ وَحْشٍ فَقُلْتُ لَهُمْ مَا هٰذَا قَالُوا لاَ نَدْرِي قُلْتُ هُوَ حِمَارٌ وَحْشِيٌّ فَقَالُوا هُوَ مَا رَأَيْتَ وَكُنْتُ نَسِيتُ سَوْطِي فَقُلْتُ لَهُمْ نَاوِلُونِي سَوْطِي فَقَالُوا لاَ نُعِينُكَ عَلَيْهِ فَنَزَلْتُ فَأَخَذْتُه“ ثُمَّ ضَرَبْتُ فِي أَثَرِه„ فَلَمْ يَكُنْ إِلاَّ ذ‘كَ حَتّٰى عَقَرْتُه“ فَأَتَيْتُ إِلَيْهِمْ فَقُلْتُ لَهُمْ قُومُوا فَاحْتَمِلُوا قَالُوا لاَ نَمَسُّه“ فَحَمَلْتُه“ حَتّٰى جِئْتُهُمْ بِه„ فَأَبٰى بَعْضُهُمْ وَأَكَلَ بَعْضُهُمْ فَقُلْتُ لَهُمْ أَنَا أَسْتَوْقِفُ لَكُمْ النَّبِيَّ ﷺفَأَدْرَكْتُه“ فَحَدَّثْتُهُ الْحَدِيثَ فَقَالَ لِي أَبَقِيَ مَعَكُمْ شَيْءٌ مِنْه“ قُلْتُ نَعَمْ فَقَالَ كُلُوا فَهُوَ طُعْمٌ أَطْعَمَكُمُوهُ اللهُ.

আবূ ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি মাক্কাহ ও মদীনার মধ্যবর্তী সফরে নবী (ﷺ)-এর সঙ্গে ছিলাম। অন্যরা ছিলেন ইহ্‌রাম বাঁধা অবস্থায়। আর আমি ছিলাম ইহ্‌রাম বিহীন এবং ঘোড়ার উপর সাওয়ার। পর্বত আরোহণে আমি ছিলাম দক্ষ। এমন সময়ে আমি লোকজনকে দেখলাম যে, তারা আগ্রহ নিয়ে কি যেন দেখছে। কাজেই আমিও দেখতে লাগলাম। হঠাৎ দেখি একটি বন্য গাধা। আমি লোকজনকে জিজ্ঞেস করলামঃ এটি কি? তারা উত্তর দিলঃ আমরা জানি না। আমি বললামঃ এটি বন্য গাধা? তারা বললঃ এটি তাই তুমি যা দেখেছ। আমি আমার চাবুকের কথা ভুলে গিয়েছিলাম, তাই তাদের বললামঃ আমাকে আমার চাবুকটি তুলে দাও। তারা বললঃ আমরা তোমাকে এ ব্যাপারে সাহায্য করব না। কাজেই আমি নেমে চাবুকটি তুলে নিলাম।তারপর সেটির পেছনে ছুটলাম। অবশেষে আমি সেটিকে ঘায়েল করলাম এবং তাদের কাছে নিয়ে এসে বললামঃ যাও, এটাকে তুলে নিয়ে এসো। তারা বললঃ আমরা ওটিকে স্পর্শ করব না। তখন আমি নিজেই সেটিকে তুলে তাদের কাছে নিয়ে এলাম। তাদের মধ্যে কয়েকজন তা খেতে অসম্মতি প্রকাশ করল। আর কয়েকজন তা খেল। আমি বললামঃ আমি নবী (ﷺ)-এর নিকট থেকে তোমাদের জন্য এ সম্পর্কে জেনে নেব।এরপর আমি তাঁকে পেলাম এবং এ ঘটনা শুনালাম। তিনি আমাকে বললেনঃ তোমাদের সঙ্গে সেটির অবশিষ্ট আছে কি? আমি বললামঃ হাঁ। তিনি বললেনঃ খাও। কারণ, এটি তো এমন খাদ্য যা আল্লাহ তোমাদের খাওয়ার জন্য দিয়েছেন।

সহীহ বুখারী হাদিস ৫৪৯২-এর সারসংক্ষেপ

এই দীর্ঘ বর্ণনায় আবু কাতাদা (রাঃ)-এর ঘটনা পরিষ্কারভাবে এসেছে। মক্কা ও মদিনার মাঝামাঝি সফরে অন্যরা ইহরাম অবস্থায় ছিলেন, আর তিনি ইহরামবিহীন ছিলেন। তিনি বন্য গাধা দেখতে পান। সঙ্গীরা তাকিয়ে থাকলেও সাহায্য করেননি; এমনকি চাবুক দিতেও অস্বীকার করেন। আবু কাতাদা নিজে চাবুক নিয়ে শিকার করেন এবং পরে গোশত নিয়ে আসেন। কেউ খেতে চায়নি, কেউ খেয়েছিল। নবী (صلى الله عليه وسلم)-এর কাছে ঘটনা বলা হলে তিনি জিজ্ঞেস করেন অবশিষ্ট আছে কি না, তারপর বলেন, খাও; এটি আল্লাহর দেওয়া খাদ্য। এই হাদিস ইহরাম অবস্থায় শিকার বিষয়ে ঘটনার সূক্ষ্ম পার্থক্য শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইহরাম অবস্থায় থাকা সাহাবীরা শিকারে সাহায্য করেননি।
  • শিকার করেছিলেন ইহরামবিহীন আবু কাতাদা (রাঃ)।
  • সন্দেহ হলে সাহাবীরা নবী (صلى الله عليه وسلم)-এর কাছে জেনে নিতেন।
  • নবী (صلى الله عليه وسلم) এই ঘটনার গোশত খেতে বলেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন