২০/২৪. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৭৪ - মুহরিমের জন্য শিকারের গোশত
কোন ধরনের শিকারকৃত বস্তু মুহরিম খেতে পারে
মুহরিম ও শিকারের গোশত: আবূ হুরায়রা রা.-এর ফতওয়া
মুয়াত্তা ইমাম মালিক : ৭৭৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৭৭৪
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّهُ سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ أَقْبَلَ مِنْ الْبَحْرَيْنِ حَتَّى إِذَا كَانَ بِالرَّبَذَةِ وَجَدَ رَكْبًا مِنْ أَهْلِ الْعِرَاقِ مُحْرِمِينَ فَسَأَلُوهُ عَنْ لَحْمِ صَيْدٍ وَجَدُوهُ عِنْدَ أَهْلِ الرَّبَذَةِ فَأَمَرَهُمْ بِأَكْلِهِ قَالَ أَبُو هُرَيْرَةَ ثُمَّ إِنِّي شَكَكْتُ فِيمَا أَمَرْتُهُمْ بِهِ فَلَمَّا قَدِمْتُ الْمَدِينَةَ ذَكَرْتُ ذَلِكَ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ فَقَالَ عُمَرُ مَاذَا أَمَرْتَهُمْ بِهِ فَقَالَ أَمَرْتُهُمْ بِأَكْلِهِ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لَوْ أَمَرْتَهُمْ بِغَيْرِ ذَلِكَ لَفَعَلْتُ بِكَ يَتَوَاعَدُهُ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বাহরাইন হতে আসতেছিলেন। রবাজা নামক স্থানে ইহরাম বাঁধা অবস্থায় কতিপয় ইরাকী আরোহীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হল। তারা তাঁকে শিকারের গোশত খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করল। উক্ত শিকার রবাজাবাসীদের ছিল। আবূ হুরায়রা (রাঃ) বলেন, পরে এই ফতওয়া সম্পর্কে আমার মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। মদীনায় এসে উমর ইবনু খাত্তাব (রাঃ)-কে তা জানালাম। তিনি বললেন, তুমি তাদেরকে এ সম্পর্কে কি বলেছিলে? আমি বললাম তাদেরকে উহা খেতে পারে বলে মত দিয়েছিলাম। তখন তিনি বললেন, এটা না বলে অন্য কিছু যদি বলতে তবে তোমাকে আমি শায়েস্তা করতাম অর্থাৎ তিনি তাঁকে ভয় দেখালেন।
(হাদীসটি ইমাম মালিক (রহঃ) একক ভাবে বর্ণনা করেছেন)
অনুবাদের উৎস
- সংকলক:
- মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৭৪-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো মুহরিমের জন্য শিকারের গোশত খাওয়া। আবূ হুরায়রা রা. বাহরাইন থেকে আসছিলেন। রবাজা এলাকায় ইহরাম বাঁধা কয়েকজন ইরাকী আরোহীর সঙ্গে তাঁর দেখা হয়। তারা রবাজাবাসীদের কাছে পাওয়া শিকারের গোশত খাওয়া যাবে কি না জিজ্ঞেস করে। আবূ হুরায়রা রা. তাদের খেতে বলেন। পরে তাঁর মনে সন্দেহ তৈরি হলে মদীনায় এসে উমার ইবনু খাত্তাব রা.-কে জানান। উমার রা. জিজ্ঞেস করেন, তিনি কী ফতওয়া দিয়েছিলেন। যখন আবূ হুরায়রা রা. বলেন, খেতে বলেছি, তখন উমার রা. বলেন, এর বিপরীত বললে তিনি তাঁকে শাসন করতেন। এতে সঠিক ফতওয়া যাচাই করার শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ধর্মীয় বিষয়ে সন্দেহ হলে বড় আলেম বা জ্ঞানীর কাছে যাচাই করা উচিত।
- মুহরিমের শিকারের গোশত বিষয়ে পরিস্থিতি বিবেচনা করা হয়।
- সঠিক ফতওয়া দিলে তা সমর্থিত হতে পারে, তবু যাচাইয়ের মানসিকতা ভালো।
