২০/২৪. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৭৫ - ইহরামে শিকারকৃত গোশতের ফতওয়া

কোন ধরনের শিকারকৃত বস্তু মুহরিম খেতে পারে

ইহরামবিহীন লোকের শিকার: মুহরিমের জন্য গোশত খাওয়ার প্রশ্ন

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৭৭৫

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يُحَدِّثُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ أَنَّهُ مَرَّ بِهِ قَوْمٌ مُحْرِمُونَ بِالرَّبَذَةِ فَاسْتَفْتَوْهُ فِي لَحْمِ صَيْدٍ وَجَدُوا نَاسًا أَحِلَّةً يَأْكُلُونَهُ فَأَفْتَاهُمْ بِأَكْلِهِ قَالَ ثُمَّ قَدِمْتُ الْمَدِينَةَ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ بِمَ أَفْتَيْتَهُمْ قَالَ فَقُلْتُ أَفْتَيْتُهُمْ بِأَكْلِهِ قَالَ فَقَالَ عُمَرُ لَوْ أَفْتَيْتَهُمْ بِغَيْرِ ذَلِكَ لَأَوْجَعْتُكَ.

বর্ণনাকারী হতে বর্ণিতঃ

সালিম ইবনু আবদুল্লাহ্ (রহঃ) আবূ হুরায়রা (রাঃ)-কে আবদুল্লাহ্ ইবনু উমর (রাঃ)-এর নিকট হাদীস বর্ণনা করতে শুনেছেন। আবূ হুরায়রা (রাঃ) বলতেছিলেন, যে রবাজা নামক স্থানে ইহরাম অবস্থায় কতিপয় লোকের সাথে তাঁর সাক্ষাৎ হয়। ইহরামবিহীন লোকের শিকারকৃত পশু যা তারা খাচ্ছে সে পশুর গোশত তারা খেতে পারবে কিনা এই সম্পর্কে তাঁর ফতওয়া জিজ্ঞেস করা হল। তিনি তাদেরকে তা খেতে পারে বলে ফতওয়া দেন।তিনি বলেন, পরে মদীনায় এসে উমর ইবনু খাত্তাব (রাঃ)-কে এ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, তুমি কি ফতওয়া দিয়েছিলে? আমি বললাম ঐ গোশত খেতে পারে বলে ফতওয়া দিয়েছিলাম। তিনি বললেন, এই ফতওয়া না দিয়ে যদি অন্য কোন ফতওয়া তুমি দিতে তবে তোমাকে আমি শাস্তি দিতাম।

(হাদীসটি ইমাম মালিক (রহঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৭৫-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো ইহরামবিহীন লোকের শিকার করা পশুর গোশত মুহরিম খেতে পারবে কি না। আবূ হুরায়রা রা. বলেন, রবাজা এলাকায় ইহরাম অবস্থায় থাকা কিছু লোক তাঁর কাছে ফতওয়া জানতে চায়। তারা এমন পশুর গোশত সম্পর্কে জিজ্ঞেস করেছিল, যা ইহরামবিহীন লোকেরা শিকার করে খাচ্ছিল। তিনি তাদের খেতে পারবে বলে ফতওয়া দেন। পরে মদীনায় এসে উমার রা.-কে জিজ্ঞেস করলে উমার রা. তাঁর ফতওয়া সমর্থন করেন এবং বলেন, অন্য ফতওয়া দিলে শাস্তি দিতেন। আগের বর্ণনার মতো এখানেও মূল শিক্ষা হলো—নিজে শিকার করা বা সাহায্য করা এক বিষয়, আর অন্যের সাধারণ শিকার পাওয়া আরেক বিষয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুহরিমের শিকার বিধানে শিকারকারী কে—এটি গুরুত্বপূর্ণ।
  • ইহরামবিহীন লোকের সাধারণ শিকার নিয়ে আলাদা আলোচনা আছে।
  • ফতওয়া দেওয়ার পরও যাচাই করা জ্ঞানীদের সুন্দর অভ্যাস।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন