২০/৫৬. অধ্যায়ঃ
মহিলা ও শিশুদেরকে প্রথমে রওয়ানা করে দেওয়া
মুয়াত্তা ইমাম মালিক : ৮৬৭
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৮৬৭
و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللهِ كَانَ يُقَدِّمُ نِسَاءَهُ وَصِبْيَانَهُ مِنْ الْمُزْدَلِفَةِ إِلَى مِنًى.
মালিক (র) হতে বর্ণিতঃ
আমার নিকট রেওয়ায়ত পৌঁছেছে যে, তালহা ইবনু উবায়দুল্লাহ্ (র) তাঁর পরিবারের মহিলা ও শিশুদেরকে মুযদালিফা হতে মিনায় আগেই পাঠিয়ে দিতেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)
