২০/৬৫. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৮৯১ - মুযদালিফায় নামাজের আগে নবীজির আমল
মুযদালিফায় নামায
আরাফাত থেকে মুযদালিফায় এসে মাগরিব ও ইশা আদায়ের শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ৮৯১
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৮৯১
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ دَفَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عَرَفَةَ حَتَّى إِذَا كَانَ بِالشِّعْبِ نَزَلَ فَبَالَ فَتَوَضَّأَ فَلَمْ يُسْبِغْ الْوُضُوءَ فَقُلْتُ لَهُ الصَّلَاةَ يَا رَسُولَ اللهِ فَقَالَ الصَّلَاةُ أَمَامَكَ فَرَكِبَ فَلَمَّا جَاءَ الْمُزْدَلِفَةَ نَزَلَ فَتَوَضَّأَ فَأَسْبَغَ الْوُضُوءَ ثُمَّ أُقِيمَتْ الصَّلَاةُ فَصَلَّى الْمَغْرِبَ ثُمَّ أَنَاخَ كُلُّ إِنْسَانٍ بَعِيرَهُ فِي مَنْزِلِهِ ثُمَّ أُقِيمَتْ الْعِشَاءُ فَصَلَّاهَا وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا شَيْئًاِِِِ.
উসামাহ্ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) গিরিপথে পৌঁছে প্রস্রাব করার জন্য নামলেন এবং পরে ওজু করলেন, কিন্তু পূর্ণভাবে করলেন না। [১] আমি তাঁকে বললাম হে আল্লাহর রাসূল, নামাযের কি হবে? তিনি বললেন, আরও এগিয়ে আমরা নামায আদায় করব। তিনি মুযদালিফায় পৌঁছে পূর্ণভাবে ওজু করলেন। তখন নামাযের তকবীর হল। তিনি মাগরিবের নামায আদায় করলেন। প্রত্যেকেই স্ব স্ব উট স্ব স্ব স্থানে বেঁধে রাখলেন। অতঃপর আবার ইশার নামাযের তকবীর হল। রাসূলুল্লাহ্ (ﷺ) ইশার নামায আদায় করলেন। তখন এই উভয় নামাযের মধ্যে আর কোন (নফল) নামায তিনি পড়েননি।
[১] ওজুর অঙ্গগুলো একবার করে ধৌত করলেন। (বুখারী ১৩৯, মুসলিম ১২৮০)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৮৯১-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় উসামা ইবনু যায়দ (রা) আরাফাত থেকে মুযদালিফার পথে নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর আমল বর্ণনা করেছেন। পথে তিনি একটি গিরিপথে নামেন, প্রস্রাব করেন এবং ওযূ করেন, তবে পূর্ণভাবে নয়। উসামা (রা) নামাজের কথা বললে নবীজি বলেন, নামাজ সামনে আছে। এরপর তিনি মুযদালিফায় পৌঁছে পূর্ণভাবে ওযূ করেন। তখন মাগরিবের নামাজের তাকবীর দেওয়া হয় এবং তিনি মাগরিব পড়েন। সবাই নিজেদের উট নির্দিষ্ট স্থানে বসিয়ে রাখে। তারপর ইশার তাকবীর দেওয়া হয় এবং তিনি ইশা পড়েন। এই দুই নামাজের মাঝখানে তিনি কোনো নফল নামাজ পড়েননি। বর্ণনাটি মুযদালিফার নামাজের সময়, প্রস্তুতি ও ধারাকে স্পষ্ট করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবীজি (সা.) মুযদালিফায় পৌঁছে পূর্ণ ওযূ করে নামাজ আদায় করেছেন।
- মাগরিব ও ইশার মাঝখানে তিনি কোনো নফল নামাজ পড়েননি।
- নামাজের জায়গা ও সময় সম্পর্কে নবীজি (সা.) স্পষ্ট নির্দেশ দিয়েছেন।
- হজ্জের সফরে ধৈর্য ও নিয়ম মেনে চলার শিক্ষা পাওয়া যায়।
