২০/৮১. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৯৪৬ - হজ্জের নিয়ত ও উদ্দেশ্য

হজ্জ সম্পর্কীয় বিবিধ আহকাম

হজ্জের নিয়ত ও উদ্দেশ্য: আবূযার রা.-এর প্রশ্ন

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৯৪৬

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ أَنَّهُ سَمِعَهُ يَذْكُرُ أَنَّ رَجُلًا مَرَّ عَلَى أَبِي ذَرٍّ بِالرَّبَذَةِ وَأَنَّ أَبَا ذَرٍّ سَأَلَهُ أَيْنَ تُرِيدُ فَقَالَ أَرَدْتُ الْحَجَّ فَقَالَ هَلْ نَزَعَكَ غَيْرُهُ فَقَالَ لَا قَالَ فَأْتَنِفْ الْعَمَلَ قَالَ الرَّجُلُ فَخَرَجْتُ حَتَّى قَدِمْتُ مَكَّةَ فَمَكَثْتُ مَا شَاءَ اللهُ ثُمَّ إِذَا أَنَا بِالنَّاسِ مُنْقَصِفِينَ عَلَى رَجُلٍ فَضَاغَطْتُ عَلَيْهِ النَّاسَ فَإِذَا أَنَا بِالشَّيْخِ الَّذِي وَجَدْتُ بِالرَّبَذَةِ يَعْنِي أَبَا ذَرٍّ قَالَ فَلَمَّا رَآنِي عَرَفَنِي فَقَالَ هُوَ الَّذِي حَدَّثْتُكَ.

মুহাম্মদ ইবনু ইয়াহইয়া ইবনু হাব্বান (রহঃ) হতে বর্ণিতঃ

রবাযা নামক স্থানে আবূযার (রাঃ)-এর নিকট দিয়ে এক ব্যক্তি পথ অতিক্রম করে যাচ্ছিলেন। তাঁকে দেখে তিনি বললেন, কোথায় যাচ্ছ? তিনি বললেন, হজ্জের উদ্দেশ্যে যাত্রা করেছি। তিনি বললেন, অন্য কোন উদ্দেশ্য তো নেই? তিনি বললেন, না। আবূযার (রাঃ) বললেন, আচ্ছা যাও, তোমার কাজ তুমি কর। ঐ ব্যক্তি বলেন, আমি মক্কায় চলে গেলাম। আল্লাহর যতদিন ইচ্ছা হল আমি সেখানে রয়ে গেলাম। একদিন দেখি এক ব্যক্তিকে কেন্দ্র করে মানুষ খুবই ভিড় করে আছে। ভিড়ের ভিতরে যেয়ে দেখি, রবাযায় যাঁর সাথে আমার সাক্ষাৎ হয়েছিল (আবূযর (রাঃ)) তিনি বসে আছেন। তিনি আমাকে দেখে চিনে ফেললেন এবং বললেন, তুমি সেই ব্যক্তি না, যাকে আমি হাদীস বর্ণনা করে শুনেছিলাম।

(হাদীসটি ইমাম মালিক (রহঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৯৪৬-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় এক ব্যক্তি রবাযা নামক স্থানে আবূযার রা.-এর পাশ দিয়ে যাচ্ছিলেন। আবূযার রা. তাকে জিজ্ঞেস করেন, কোথায় যাচ্ছ? তিনি বলেন, হজ্জের উদ্দেশ্যে যাচ্ছি। আবূযার রা. আবার জানতে চান, অন্য কোনো উদ্দেশ্য আছে কি না। তিনি বলেন, না। তখন আবূযার রা. তাকে তার কাজ করতে বলেন। পরে সেই ব্যক্তি মক্কায় গিয়ে দেখেন, মানুষ একজনকে ঘিরে আছে। কাছে গিয়ে দেখেন, তিনি সেই আবূযার রা.। তিনি লোকটিকে চিনে বলেন, তুমি সেই ব্যক্তি, যাকে আমি কথা বলেছিলাম। এই বর্ণনার মূল শিক্ষা হজ্জের নিয়ত, উদ্দেশ্যের স্বচ্ছতা এবং আল্লাহর জন্য আমল করার দিকে মন দেওয়া।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হজ্জের মতো বড় ইবাদতে উদ্দেশ্য পরিষ্কার রাখা জরুরি।
  • সাহাবিরা মানুষের নিয়ত ও আমলের দিকেও খেয়াল করতেন।
  • কোনো আমলের শুরুতে নিজেকে প্রশ্ন করা ভালো—আমি এটি কেন করছি?

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন