২১/৩. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৯৫৭ - যুদ্ধে নারী ও শিশু হত্যা নিষেধ
যুদ্ধে নারী ও শিশু হত্যার উপর নিষেধাজ্ঞা
যুদ্ধে নারী ও শিশু হত্যা নিষেধ: নবীজির নির্দেশ মানার শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ৯৫৭
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৯৫৭
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ ابْنٍ لِكَعْبِ بْنِ مَالِكٍ قَالَ حَسِبْتُ أَنَّهُ قَالَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبٍ أَنَّهُ قَالَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِينَ قَتَلُوا ابْنَ أَبِي الْحُقَيْقِ عَنْ قَتْلِ النِّسَاءِ وَالْوِلْدَانِ قَالَ فَكَانَ رَجُلٌ مِنْهُمْ يَقُولُ بَرَّحَتْ بِنَا امْرَأَةُ ابْنِ أَبِي الْحُقَيْقِ بِالصِّيَاحِ فَأَرْفَعُ السَّيْفَ عَلَيْهَا ثُمَّ أَذْكُرُ نَهْيَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَكُفُّ وَلَوْلَا ذَلِكَ اسْتَرَحْنَا مِنْهَا.
আবদুর রহমান ইবনু কা’ব (রহঃ) হতে বর্ণিতঃ
ইবনু আবুল হুকাইককে যারা হত্যা করতে গিয়েছিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তাদেরকে নারী ও শিশু হত্যা করতে নিষেধ করে দিয়েছিলেন। ইবনু কা’ব বলেন: ঐ কার্যে নিয়োজিতদের একজন বলেছেন : ইবনু আবুল হুকাইকের স্ত্রী চিৎকার করে আমাদের তৎপরতা ফাঁস করে দিয়েছিল। আমি তাকে হত্যা করার জন্য তলোয়ার উঠিয়েছিলাম। কিন্তু রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিষেধাজ্ঞা মনে পড়তেই আবার নামিয়ে ফেলেছিলাম। আর তা না হলে তাকেও সেখানে শেষ করে আসতাম! [১] (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
[১] ইবনু আবুল হুকাইক খায়ববের এক ইহুদী। রসূলুল্লাহ (ﷺ) ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তাকে হত্যা করার জন্য রসূলুল্লাহ (ﷺ) পাঁচ সদস্যের একটি কমান্ডো দল প্রেরণ করেছিলেন। এর বিস্তারিত বর্ণনা বুখারী শরীফে রয়েছে।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৯৫৭-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় ইবনু আবুল হুকাইককে হত্যা করতে যাওয়া লোকদের কথা এসেছে। রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নারী ও শিশু হত্যা করতে নিষেধ করেছিলেন। বর্ণনায় একজন বলেন, ইবনু আবুল হুকাইকের স্ত্রী চিৎকার করে তাদের কাজ প্রকাশ করে দিচ্ছিল। তিনি তাকে হত্যা করার জন্য তলোয়ার তুলেছিলেন, কিন্তু নবীজির নিষেধাজ্ঞা মনে পড়তেই থেমে যান। এই হাদিসের মূল শিক্ষা হলো যুদ্ধের পরিস্থিতিতেও নবীজির সীমা মানা। নারী ও শিশু হত্যা নিষেধের বিষয়টি এখানে স্পষ্ট। কোনো রাগ, ভয় বা চাপের মুহূর্তেও নবীজির নির্দেশ ভুলে না যাওয়ার শিক্ষা এই বর্ণনায় দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- যুদ্ধের অবস্থাতেও নারী ও শিশু হত্যা নিষিদ্ধ করা হয়েছে।
- চাপের মুহূর্তে নবীজির নির্দেশ মনে রাখা বড় শিক্ষা।
- একজন ব্যক্তি তলোয়ার তুলেও নিষেধ স্মরণ করে নিজেকে থামিয়েছিলেন।
