১১/৮৩. অধ্যায়ঃ
সুললিত কণ্ঠে কুরআন পাঠ করা
সুনানে নাসাঈ : ১০১৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ১০১৮
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا أَذِنَ اللَّهُ عَزَّ وَجَلَّ لِشَيْءٍ يَعْنِي أَذَنَهُ لِنَبِيٍّ يَتَغَنَّى بِالْقُرْآنِ»
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: আল্লাহ তা'আলা কোন জিনিসকে ঐরূপ শোনেন না যেরূপ তিনি শোনেন নবী (ﷺ) থেকে, যিনি সুললিত কণ্ঠে কুরআন পাঠ করেন।
