১২/৬. অধ্যায়ঃ
রুকূ'তে সর্বাঙ্গ যথাযথভাবে রাখা
সুনানে নাসাঈ : ১০৩৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ১০৩৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَكَعَ اعْتَدَلَ، فَلَمْ يَنْصِبْ رَأْسَهُ، وَلَمْ يُقْنِعْهُ، وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ»
আবু হুমায়দ সাঈদী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) যখন রুকু করতেন, তখন তিনি সোজা হয়ে যেতেন। তিনি তাঁর মাথা উঁচু করে রাখতেন না আবার ঝুঁকিয়েও রাখতেন না। আর তাঁর দু’ হাত হাঁটুর উপর রাখতেন।
