১২/১৪. অধ্যায়ঃ
অন্য প্রকার দু'আ
সুনানে নাসাঈ : ১০৫১
সুনানে নাসাঈহাদিস নম্বর ১০৫১
أَخْبَرَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ الْحِمْصِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو حَيْوَةَ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبٌ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَكَعَ قَالَ: «اللَّهُمَّ لَكَ رَكَعْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، أَنْتَ رَبِّي، خَشَعَ سَمْعِي وَبَصَرِي، وَدَمِي وَلَحْمِي، وَعَظْمِي وَعَصَبِي لِلَّهِ رَبِّ الْعَالِمِينَ»
জাবির ইবনে আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) হতে বর্ণিত যে, তিনি যখন রুকূ’ করতেন তখন বলতেন-اللَّهُمَّ لَكَ رَكَعْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، أَنْتَ رَبِّي، خَشَعَ سَمْعِي وَبَصَرِي، وَدَمِي وَلَحْمِي، وَعَظْمِي وَعَصَبِي لِلَّهِ رَبِّ الْعَالِمِينَ"আল্লাহুম্মা লাকা রকা’তু ওয়াবিকা আমান্তু ওয়ালাকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু আনতা রবি খশা’আ সামই ওয়া বাসারি ওয়াদামি ওয়া লাহমি ওয়া আজমি ওয়া আসাবি লিল্লাহি রব্বিল আলামিন" (হে আল্লাহ! আমি তোমারই জন্য রুকূ’ করলাম, আমি তোমারই প্রতি ঈমান এনেছি, তোমারই প্রতি আমি আত্মসমর্পণ করেছি, আমি তোমারই ওপর ভরসা করেছি, তুমিই আমার প্রভু। আমার কর্ণ, চক্ষু, রক্ত, মাংস, অস্থি ও ধমনী বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য বিনয়াবনত হল)।
