১২/১৩. অধ্যায়ঃ
এর অন্য প্রকার দু'আ
সুনানে নাসাঈ : ১০৫০
সুনানে নাসাঈহাদিস নম্বর ১০৫০
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا عَمِّي الْمَاجِشُونُ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ رَسُولَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَكَعَ قَالَ: «اللَّهُمَّ لَكَ رَكَعْتُ، وَلَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَعِظَامِي وَمُخِّي وَعَصَبِي»
আলী ইবন আবু তালিব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যখন রুকু’ করতেন তখন বলতেন-«اللَّهُمَّ لَكَ رَكَعْتُ، وَلَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَعِظَامِي وَمُخِّي وَعَصَبِي»(আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়ালাকা আসলামту ওয়াবিকা আমান্তু খশা’আ লাকা সামি ওয়া বাসারি ওয়া ইযামি ওয়া মুখি ওয়া আসাবি)(হে আল্লাহ! তোমার উদ্দেশে রুকু’ করেছি, তোমার নিকট আত্মসমর্পণ করেছি, তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং আমার শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, হাড়সমূহ, স্মৃতিশক্তি ও শিরা তোমার প্রতি বিনয়ী)।
তাহাজ্জুদ অথবা কুসুফ অর্থাৎ সূর্যগ্রহণের সালাতে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরূপ করেছিলেন।
