১২/২২. অধ্যায়ঃ
মুক্তাদী যা বলবে
সুনানে নাসাঈ : ১০৬২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১০৬২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، قَالَ: حَدَّثَنِي نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ قَالَ: كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ»، قَالَ رَجُلٌ وَرَاءَهُ: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ الْمُتَكَلِّمُ آنِفًا؟» فَقَالَ الرَّجُلُ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ رَأَيْتُ بِضْعَةً وَثَلَاثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلًا»
রিফা’আ ইবনে রাফি (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা একদিন রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে সালাত আদায় করছিলাম। তিনি যখন রুকু হতে মাথা উঠালেন, তখন বললেন, "সামি‘আল্লাহু লিমান হামিদাহ” (যে বান্দা আল্লাহর হামদ বা প্রশংসা করে আল্লাহ তার হামদ শ্রবণ করেন)। তাঁর পিছনে এক ব্যক্তি বলে উঠল- "রব্বানা ওয়ালাকাল হাম্দ হামদান কাসীরান তইয়্যিবান মুবারাকান ফিহি” (হে আমাদের পালনকর্তা! অগণিত, উত্তম, বরকতময় যাবতীয় প্রশংসা একমাত্র তোমারই জন্যে)।রাসূলুল্লাহ (ﷺ) সালাত শেষ করে বললেন, এখন কে কথা বলল? সে ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! আমি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি ত্রিশের ঊর্ধ্বে মালাক (ফেরেশতা)-কে দেখেছি তা নিয়ে তাড়াহুড়া করছে, কে তা সর্বাগ্রে লিখবে।
