১২/৬২. অধ্যায়ঃ

সাজদায় বেশি বেশি দু'আ করার নির্দেশ

সুনানে নাসাঈহাদিস নম্বর ১১২০

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ الْمَرْوَزِيُّ، قَالَ: أَنْبَأَنَا إِسْمَعِيلُ هُوَ ابْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ سُحَيْمٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللهِ بْنِ مَعْبَدِ بْنِ عَبَّاسٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ قَالَ: كَشَفَ رَسُولُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ السِّتْرَ وَرَأْسُهُ مَعْصُوبٌ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ فَقَالَ: «اللَّهُمَّ قَدْ بَلَّغْتُ ـ ثَلَاثَ مَرَّاتٍ ـ إِنَّهُ لَمْ يَبْقَ مِنْ مُبَشِّرَاتِ النُّبُوَّةِ إِلَّا الرُّؤْيَا الصَّالِحَةُ يَرَاهَا الْعَبْدُ أَوْ تُرَى لَهُ، أَلَا وَإِنِّي قَدْ نُهِيتُ عَنِ الْقِرَاءَةِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ، فَإِذَا رَكَعْتُمْ فَعَظِّمُوا رَبَّكُمْ، وَإِذَا سَجَدْتُمْ فَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ فَإِنَّهُ قَمِنٌ أَنْ يُسْتَجَابَ لَكُمْ»

আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) যে অসুখে ইন্তিকাল করেন, সে অসুস্থ অবস্থায় তিনি পর্দা উঠালেন, তখন তাঁর মাথায় পট্টি বাঁধা ছিল। তিনি বললেন, “হে আল্লাহ! আমি পৌঁছে দিয়েছি”, এ কথা তিনবার বললেন। বস্তুত যথার্থ স্বপ্ন ছাড়া নবুওয়াতের সুসংবাদ হতে আর কিছুই বাকি রইল না। বান্দা তা দেখে থাকে অথবা তাকে তা দেখানো হয়। তোমরা শুনে রাখ, আমাকে রুকু এবং সিজদায় কিরাআত হতে বারণ করা হয়েছে। অতএব যখন তোমরা রুকু করবে তখন তোমাদের রবের মাহাত্ম্য বর্ণনা করবে। আর যখন তোমরা সিজদা করবে তখন তোমরা বেশি পরিমাণে দোয়া করার চেষ্টা করবে। কারণ, এটাই তোমাদের দোয়া কবূলের উপযুক্ত সময়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন