১২/৬৩. অধ্যায়ঃ
সাজদায় দু'আ করা
সুনানে নাসাঈ : ১১২১
সুনানে নাসাঈহাদিস নম্বর ১১২১
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ أَبِي رِشْدِينَ وَهُوَ كُرَيْبٌ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ وَبَاتَ رَسُولُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهَا، فَرَأَيْتُهُ قَامَ لِحَاجَتِهِ فَأَتَى الْقِرْبَةَ فَحَلَّ شِنَاقَهَا، ثُمَّ تَوَضَّأَ وُضُوءًا بَيْنَ الْوُضُوءَيْنِ، ثُمَّ أَتَى فِرَاشَهُ فَنَامَ، ثُمَّ قَامَ قَوْمَةً أُخْرَى فَأَتَى الْقِرْبَةَ فَحَلَّ شِنَاقَهَا، ثُمَّ تَوَضَّأَ وُضُوءًا هُوَ الْوُضُوءُ، ثُمَّ قَامَ يُصَلِّي وَكَانَ يَقُولُ فِي سُجُودِهِ: «اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا، وَاجْعَلْ فِي سَمْعِي نُورًا، وَاجْعَلْ فِي بَصَرِي نُورًا، وَاجْعَلْ مِنْ تَحْتِي نُورًا، وَاجْعَلْ مِنْ فَوْقِي نُورًا، وَعَنْ يَمِينِي نُورًا، وَعَنْ يَسَارِي نُورًا، وَاجْعَلْ أَمَامِي نُورًا، وَاجْعَلْ خَلْفِي نُورًا، وَأَعْظِمْ لِي نُورًا»، ثُمَّ نَامَ حَتَّى نَفَخَ، فَأَتَاهُ بِلَالٌ فَأَيْقَظَهُ لِلصَّلَاةِ
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আমার খালা মায়মুনা বিনতে হারিস (রাঃ)-এর নিকট রাত যাপন করলাম। রাসূলুল্লাহ (ﷺ)-ও তাঁর নিকট রাত যাপন করলেন। আমি তাঁকে দেখলাম, তিনি (ﷺ) তাঁর প্রয়োজনে উঠে দাঁড়ালেন। তিনি পানির পাত্রের নিকট এসে তার ঢাকনা খুললেন। এরপর তিনি ওজুর মাঝে আবার ওজু করলেন। পরে তিনি তাঁর বিছানায় এসে নিদ্রা গেলেন। এরপর তিনি আবার ঘুম হতে জাগ্রত হলেন এবং পানির পাত্রের কাছে এসে তার ঢাকনা খুলে পূর্ণ ওজু করলেন (সালাতের ওজুর ন্যায়)। অতঃপর দাঁড়িয়ে সালাত আদায় করলেন এবং তিনি তাঁর সিজদায় বলেছিলেন-اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا، وَاجْعَلْ فِي سَمْعِي نُورًا، وَاجْعَلْ فِي بَصَرِي نُورًا، وَاجْعَلْ مِنْ تَحْتِي نُورًا، وَاجْعَلْ مِنْ فَوْقِي نُورًا، وَعَنْ يَمِينِي نُورًا، وَعَنْ يَسَارِي نُورًا، وَاجْعَلْ أَمَامِي نُورًا، وَاجْعَلْ خَلْفِي نُورًا، وَأَعْظِمْ لِي نُورًا(আল্লাহুম্মা জ'আল ফী কালবি নূরান ওয়াজ'আল ফী সাম'ই নূরান ওয়াজ'আল ফী বাসারি নূরান ওয়াজ'আল মিন তাহতি নূরান ওয়াজ'আল মিন ফাওক্বি নূরান ওয়া'আন ইয়ামিনী নূরান ওয়া'আন ইয়াসারী নূরান ওয়াজ'আল আমামি নূরান ওয়াজ'আল খালফি নূরান ওয়া আ'যিম লি নূরান)(হে আল্লাহ! আমার হৃদয়ে, আমার কানে, আমার চোখে, আমার নিচে ও উপরে, আমার ডানে ও বামে, আমার সামনে ও পেছনে নূর দান কর, আর আমাকে অধিক অধিক নূর দান কর।)অতঃপর তিনি (ﷺ) নিদ্রা গেলেন, এমনকি তিনি নাক দিয়ে শব্দ করলেন। পরে বিলাল (রাঃ) এসে তাঁকে সালাতের জন্য জাগালেন।
