১২/৬৪. অধ্যায়ঃ
সাজদায় অন্য প্রকার দু'আ
সুনানে নাসাঈ : ১১২২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১১২২
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللهِ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ: «سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي» يَتَأَوَّلُ الْقُرْآنَ
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) রুকু ও সিজদায় বলতেন-سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي“সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওবিহামদিকা আল্লাহুম্মাগফিরলী” (হে আল্লাহ! আমাদের প্রতিপালক, আমি তোমার প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করছি, হে আল্লাহ! তুমি আমাকে ক্ষমা করো।) এর দ্বারা তিনি কুরআনের মর্ম বর্ণনা করতেন।
