১২/৯৫. অধ্যায়ঃ
প্রথম তাশাহ্হুদের জন্যে কিভাবে বসবে?
সুনানে নাসাঈ : ১১৫৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ১১৫৭
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى، عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ أَنَّهُ قَالَ: «إِنَّ مِنْ سُنَّةِ الصَّلَاةِ أَنْ تُضْجِعَ رِجْلَكَ الْيُسْرَى وَتَنْصِبَ الْيُمْنَى»
আবদুল্লাহ ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
সালাতের সুন্নাতের মধ্যে এটাও যে, তুমি তোমার বাম পা বিছিয়ে রাখবে এবং ডান পা খাড়া রাখবে।
