১৩/৫২. অধ্যায়ঃ

আর এক প্রকার (দরূদ)

সুনানে নাসাঈহাদিস নম্বর ১২৯১

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا عَمِّي، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عُثْمَانَ بْنِ مَوْهَبٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلًا أَتَى نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: كَيْفَ نُصَلِّي عَلَيْكَ يَا نَبِيَّ اللَّهِ؟ قَالَ: " قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ "

তালহা (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকটে এসে বলল, হে আল্লাহর নবী! আমরা আপনার ওপর দরুদ কিভাবে পাঠ করব? তিনি (ﷺ) বললেন, তোমরা বলবে-اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ“আল্লাহুম্মা সাল্লি আলো মুহাম্মাদিওں ওয়া আলো আলে মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলো ইব্রাহীমা ইন্নাকা হামিদুম মাজীদ। ওয়া বারিক আলো মুহাম্মাদিওں ওয়া আলো আলে মুহাম্মাদিন কামা বারাকতা আলো ইব্রাহীমা ইন্নাকা হামিদুম মাজীদ।”(হে আল্লাহ! তুমি মুহাম্মাদ (ﷺ) ও তাঁর বংশধরের ওপর রহমত বর্ষণ কর। যেমন তুমি ইব্রাহীম (আঃ)-এর ওপর রহমত বর্ষণ করেছিলে। নিশ্চয় তুমি প্রশংসিত ও গৌরবান্বিত। আর তুমি মুহাম্মাদ (ﷺ) ও তাঁর বংশধরের ওপর বরকত দান কর, যেমন তুমি ইব্রাহীম (আঃ) এর ওপর বরকত দান করেছিলে। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও গৌরবান্বিত)।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন