১৩/৫৩. অধ্যায়ঃ
আর এক প্রকার (দরূদ)
সুনানে নাসাঈ : ১২৯২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১২৯২
أَخْبَرَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأُمَوِيُّ، فِي حَدِيثِهِ، عَنْ أَبِيهِ، عَنْ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، عَنْ خَالِدِ بْنِ سَلَمَةَ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، قَالَ: سَأَلْتُ زَيْدَ بْنَ خَارِجَةَ قَالَ: أَنَا سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: " صَلُّوا عَلَيَّ وَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ، وَقُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ "
যায়দ ইব্ন খারিজা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করলে তিনি বললেন, তোমরা আমার ওপর দরুদ পাঠ কর এবং বেশি বেশি দোয়া কর আর তোমরা বল- “আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিওঁ ওয়া আলা আ-লি মুহাম্মাদিন” (হে আল্লাহ! তুমি মুহাম্মাদ (ﷺ) ও তাঁর বংশধরের ওপর রহমত বর্ষণ কর)।
