১৩/৪৮. অধ্যায়ঃ
সলাতে আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করা ও নাবী (সাঃ)-এর ওপর দরূদ পাঠ করা
সুনানে নাসাঈ : ১২৮৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ১২৮৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ أَبِي هَانِئٍ، أَنَّ أَبَا عَلِيٍّ الْجَنْبِيَّ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ، يَقُولُ: سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو فِي صَلَاتِهِ لَمْ يُمَجِّدِ اللَّهَ، وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجِلْتَ أَيُّهَا الْمُصَلِّي»، ثُمَّ عَلَّمَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يُصَلِّي، فَمَجَّدَ اللَّهَ وَحَمِدَهُ، وَصَلَّى عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ادْعُ تُجَبْ، وَسَلْ تُعْطَ»
ফাজালা ইব্ন উবায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে সালাতে দোয়া করতে শুনলেন, সে (দোয়ায়) আল্লাহর প্রশংসাও করল না এবং নবী (ﷺ)-এর ওপর দরূদও পড়ল না। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, “হে মুসল্লি! তুমি দোয়া খুব দ্রুত করে ফেলেছ।” অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) মুসল্লিদের দোয়ার নিয়ম শিখালেন।তখন রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে দেখলেন, সে সালাত আদায় করল এবং আল্লাহ তা’আলার মাহাত্ম্য ও তাঁর প্রশংসা বর্ণনা করল, এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর ওপর দরূদ পাঠ করল। তখন রাসূলুল্লাহ (ﷺ) (তাঁকে) বললেন, “তুমি দোয়া কর, তা (নিশ্চয়) কবূল করা হবে এবং আল্লাহর কাছে চাও, তোমাকে দেওয়া হবে।”
