১৩/৫৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৩০০ - আল্লাহর মহান নাম দিয়ে দোয়া
যিক্রের পর দু‘আ করা
আল্লাহর মহান নামের দোয়া: প্রশংসা, তাওহিদ ও বিনয়ের আবেদন
সুনানে আন-নাসায়ী : ১৩০০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৩০০
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ، عَنْ حَفْصِ بْنِ أَخِي أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا ـ يَعْنِي ـ وَرَجُلٌ قَائِمٌ يُصَلِّي، فَلَمَّا رَكَعَ وَسَجَدَ وَتَشَهَّدَ دَعَا، فَقَالَ فِي دُعَائِهِ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْمَنَّانُ بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ، إِنِّي أَسْأَلُكَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «تَدْرُونَ بِمَا دَعَا؟» قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَدْ دَعَا اللَّهَ بِاسْمِهِ الْعَظِيمِ، الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ، وَإِذَا سُئِلَ بِهِ أَعْطَى»
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে বসা ছিলাম, অর্থাৎ তখন এক ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করছিল। যখন সে রুকূ' সিজদা এবং তাশাহ্হুদ পড়ে দোয়া করতে শুরু করল তখন সে তাঁর দোয়ায় বলল- "আল্ল-হুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা- ইলা-হা ইল্লা- আনতাল মান্না-নু বাদী' উস্ সামা-ওয়া-তি ওয়াল আরযি ইয়া- যাল জালা-লি ওয়াল ইকর-ম ইয়া- হাইয়্যু ইয়া- কুইয়্যূম ইন্নী আসআলুকা।” (হে আল্লাহ! আমি তোমার নিকট প্রার্থনা করছি এই ওয়াসীলায় যে, সমস্ত প্রশংসা তোমারই, তুমি ব্যতীত কোন সত্য উপাস্য নেই। তুমি পরম অনুগ্রহদাতা, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা। হে মহিমাময় এবং মহানুভব, হে চিরঞ্জীব অবিনশ্বর! আমি তোমার নিকট প্রার্থনা করছি।)।তখন নবী (ﷺ) তাঁর সাহাবীগণকে বললেন, তোমরা কি জান সে কিসের দ্বারা দোয়া করল? তাঁরা বললেন, আল্লাহ এবং তাঁর রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, যাঁর হাতে আমার প্রাণ তাঁর কসম! সে আল্লাহর ঐ মহান নাম দ্বারা দোয়া করেছে যা দ্বারা দোয়া করা হলে তিনি তা গ্রহণ করেন, আর যা দ্বারা কোন কিছু চাওয়া হলে তা তিনি দান করেন।
সুনানে আন-নাসায়ী হাদিস ১৩০০-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় আল্লাহর মহান নাম ধরে দোয়া করা। এক ব্যক্তি সালাতের রুকু, সিজদা ও তাশাহহুদ শেষ করে দোয়া করছিল। সে প্রথমে স্বীকার করল, সব প্রশংসা আল্লাহর; তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এরপর আল্লাহকে পরম অনুগ্রহদাতা, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা, মহিমাময়, মহানুভব, চিরঞ্জীব ও সবকিছুর ধারক বলে ডাকল। তারপর নিজের আবেদন জানাল। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সাহাবিদের জিজ্ঞেস করলেন, লোকটি কী দিয়ে দোয়া করেছে। পরে তিনি শপথ করে জানান, সে আল্লাহর সেই মহান নাম দিয়ে দোয়া করেছে, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং চাইলে দান করেন। হাদিসটি দোয়ার ভাষায় আল্লাহর প্রশংসা, তাওহিদ এবং তাঁর মহান গুণবাচক নাম ব্যবহারের শিক্ষা দেয়। এখানে দোয়ার শক্তি কোনো ব্যক্তির নয়; সব আবেদন সরাসরি আল্লাহর কাছেই।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দোয়ার শুরুতে সব প্রশংসা আল্লাহর বলে স্বীকার করা হয়েছে।
- আল্লাহর একত্ব এবং তাঁর মহান গুণবাচক নামগুলো উল্লেখ করা হয়েছে।
- রাসূলুল্লাহ صلى الله عليه وسلم এটিকে আল্লাহর মহান নাম দিয়ে করা দোয়া বলেছেন।
- প্রয়োজন ও আবেদন সরাসরি আল্লাহর কাছেই পেশ করা হয়েছে।
