১৩/৪৯. অধ্যায়ঃ

নাবী (সাঃ)-এর ওপর দরূদ পাঠ করার আদেশ

সুনানে নাসাঈহাদিস নম্বর ১২৮৫

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، وَاللَّفْظُ لَهُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، أَنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الْأَنْصَارِيَّ، وَعَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ ـ الَّذِي أُرِيَ النِّدَاءَ بِالصَّلَاةِ ـ أَخْبَرَهُ، عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ أَنَّهُ قَالَ: أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَجْلِسِ سَعْدِ بْنِ عُبَادَةَ، فَقَالَ لَهُ بَشِيرُ بْنُ سَعْدٍ: أَمَرَنَا اللَّهُ عَزَّ وَجَلَّ أَنْ نُصَلِّيَ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ فَكَيْفَ نُصَلِّ عَلَيْكَ؟ فَسَكَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تَمَنَّيْنَا أَنَّهُ لَمْ يَسْأَلْهُ ثُمَّ قَالَ: " قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَالسَّلَامُ كَمَا عَلِمْتُمْ "

আবূ মাসঊদ আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ

সাদ ইবন উবাদা (রাঃ)-এর মজলিসে আমাদের কাছে (একদিন) রাসূলুল্লাহ (ﷺ) আসলেন। তাঁকে বশীর ইবন সাদ (রাঃ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! আল্লাহ আমাদেরকে আপনার ওপর দরূদ পড়তে আদেশ করেছেন, আমরা কীভাবে আপনার ওপর দরূদ পড়ব? তখন রাসূলুল্লাহ (ﷺ) চুপ রইলেন। আমরা প্রত্যাশা করলাম যে, যদি তাঁকে প্রশ্নই না করতাম! অতঃপর তিনি বললেন, তোমরা বলবে-“আল্লাহুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিন ওয়া ‘আলা আলে মুহাম্মাদ, কামা সাল্লাইতা ‘আলা আলে ইব্রাহীম, ওয়াবারিক ‘আলা মুহাম্মাদিন ওয়া ‘আলা আলে মুহাম্মাদ, কামা বারকতা ‘আলা আলে ইব্রাহীমা ফিল আলামিনা ইন্নাকা হামিদুম মাজিদ, ওয়াসসালামু কামা ‘আল্লামতুম”(হে আল্লাহ! তুমি মুহাম্মাদ (ﷺ) ও তাঁর বংশধরের ওপর রহমত বর্ষণ কর, যেমন তুমি ইবরাহিম (আঃ)-এর বংশধরের ওপর রহমত বর্ষণ করেছ। আর তুমি মুহাম্মাদ (ﷺ) ও তাঁর বংশধরের ওপর বরকত দান কর, যেমন তুমি বিশ্ববাসীর মধ্যে ইবরাহিম (আঃ)-এর বংশধরের ওপর বরকত দান করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত, মহিমান্বিত।) আর সালামও করবে যেভাবে তোমরা শিখেছ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন