১৩/৫১. অধ্যায়ঃ

আর এক প্রকার দরূদ

সুনানে নাসাঈহাদিস নম্বর ১২৮৯

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ شُعْبَةَ، عَنْ الْحَكَمِ، عَنْ ابْنِ أَبِي لَيْلَى، قَالَ: قَالَ لِي كَعْبُ بْنُ عُجْرَةَ: أَلَا أُهْدِي لَكَ هَدِيَّةً؟ قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، قَدْ عَرَفْنَا كَيْفَ السَّلَامُ عَلَيْكَ، فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ قَالَ: " قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ "

ইব্‌ন আবূ লায়লা (রহঃ) হতে বর্ণিতঃ

কা‘ব ইবনু উজরা (রাঃ) আমাকে বললেন, আমি কি তোমাকে কিছু হাদিয়া দিব না? (কা‘ব বললেন) আমরা বলেছিলাম, হে আল্লাহর রাসূল! আপনাকে সালাম পাঠানোর নিয়ম তো আমরা জানি, কিন্তু আপনার ওপর দরূদ কিভাবে পাঠ করব? তিনি (ﷺ) বললেন, তোমরা বলবে-"আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আ-লি মুহাম্মাদিন কামা সল্লাইতা আ-লা আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামিদুম্ মজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আ-লি মুহাম্মাদিন কামা বারাকতা আ-লা আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামিদুম্ মজীদ।"(হে আল্লাহ! তুমি মুহাম্মাদ (ﷺ) ও তাঁর বংশধরের ওপর রহমত বর্ষণ কর, যেমন তুমি ইব্রাহীম (আঃ)-এর বংশধরের ওপর রহমত বর্ষণ করেছিলে। নিশ্চয় তুমি প্রশংসিত ও গৌরবান্বিত। হে আল্লাহ! তুমি মুহাম্মাদ (ﷺ) ও তাঁর বংশধরের ওপর বরকত বর্ষণ কর, যেমন তুমি ইব্রাহীম (আঃ)-এর বংশধরের ওপর বরকত বর্ষণ করেছিলে। নিশ্চয় তুমি প্রশংসিত ও গৌরবান্বিত।)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন