১৩/৫২. অধ্যায়ঃ
আর এক প্রকার (দরূদ)
সুনানে নাসাঈ : ১২৯০
সুনানে নাসাঈহাদিস নম্বর ১২৯০
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالَ: حَدَّثَنَا مُجَمِّعُ بْنُ يَحْيَى، عَنْ عُثْمَانَ بْنِ مَوْهَبٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ الصَّلَاةُ عَلَيْكَ؟ قَالَ: " قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَآلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَآلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ "
তালহা (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আপনার ওপর দরুদ কিভাবে পাঠ করতে হবে? তিনি (ﷺ) বললেন, তোমরা বলবে-"আল্লাহুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিও ওয়া ‘আলা আ-লি মুহাম্মাদিন কামা সাল্লাইতা ‘আলা ইব্রাহীমা ওয়া আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়াবারিক ‘আলা মুহাম্মাদিও ওয়া ‘আলা আ-লি মুহাম্মাদিন কামা বারকতা ‘আলা ইব্রাহীমা ওয়া আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামিদুম মাজিদ।"(হে আল্লাহ! তুমি মুহাম্মাদ (ﷺ) ও তাঁর বংশধরের ওপর রহমত বর্ষণ কর, যেমন তুমি ইব্রাহীম (আঃ) ও তাঁর বংশধরের ওপর রহমত বর্ষণ করেছিলে। নিশ্চয় তুমি প্রশংসিত ও গৌরবান্বিত। আর তুমি মুহাম্মাদ (ﷺ) ও তাঁর বংশধরের ওপর বারাকাত বর্ষণ কর। যেমন তুমি ইব্রাহীম (আঃ) ও তাঁর বংশধরের ওপর বারাকাত বর্ষণ করেছিলে। নিশ্চয় তুমি প্রশংসিত ও গৌরবান্বিত)।
