১/১০১. অধ্যায়ঃ
প্রত্যেক সলাতের জন্যে উযূ করা প্রসঙ্গ
সুনানে নাসাঈ : ১৩১
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ عَامِرٍ، عَنْ أَنَسٍ أَنَّهُ ذَكَرَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِإِنَاءٍ صَغِيرٍ فَتَوَضَّأَ، قُلْتُ أَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ لِكُلِّ صَلَاةٍ؟ قَالَ: «نَعَمْ» قَالَ: فَأَنْتُمْ؟ قَالَ: «كُنَّا نُصَلِّي الصَّلَوَاتِ مَا لَمْ نُحْدِثْ». قَالَ: «وَقَدْ كُنَّا نُصَلِّي الصَّلَوَاتِ بِوُضُوءٍ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ)-এর নিকট পানির একটি ছোট পাত্র আনা হলো এবং তিনি ওযু করলেন।আমি (আমর) বললাম, নাবী (ﷺ) প্রত্যেক সালাতের জন্য ওযু করতেন কি? তিনি বললেন, হ্যাঁ। আমর বললেন, আর আপনারা (সাহাবীগণ)? তিনি বললেন, আমরা ওযু ভঙ্গ না হওয়া পর্যন্ত সালাত আদায় করতাম। তিনি (আমর) বলেন, একই ওযু দ্বারা আমরা বহু সালাত আদায় করতাম।
