১৩/৭২. অধ্যায়ঃ
উভয় হাত দ্বারা সালাম ফিরানো
সুনানে নাসাঈ : ১৩২৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩২৬
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ فُرَاتٍ الْقَزَّازِ، عَنْ عُبَيْدِ اللَّهِ وَهُوَ ابْنُ الْقِبْطِيَّةِ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكُنَّا إِذَا سَلَّمْنَا قُلْنَا بِأَيْدِينَا السَّلَامُ عَلَيْكُمْ، السَّلَامُ عَلَيْكُمْ، قَالَ: فَنَظَرَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا شَأْنُكُمْ تُشِيرُونَ بِأَيْدِيكُمْ كَأَنَّهَا أَذْنَابُ خَيْلٍ شُمُسٍ، إِذَا سَلَّمَ أَحَدُكُمْ فَلْيَلْتَفِتْ إِلَى صَاحِبِهِ وَلَا يُومِئْ بِيَدِهِ»
জাবির ইব্ন সামুরা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি (একদিন) রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সালাত আদায় করেছি, আমরা যখন সালাম ফিরাতাম তখন হাত দ্বারা ইশারা করে বলতাম, "আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম”।তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের প্রতি লক্ষ্য করে বললেন, তোমাদের কি হলো যে, তোমরা হাত দ্বারা ইশারা করতেছ? যেন তা অস্থির ঘোড়ার লেজ! যখন তোমাদের কেউ সালাম ফিরাবে তখন সে তাঁর সাথীর প্রতি তাকাবে এবং স্বীয় হাত দ্বারা ইশারা করবে না।
