১৩/৭৩. অধ্যায়ঃ
ইমামের সালাম ফিরানোর সময় মুক্তাদীর সালাম ফিরানো
সুনানে নাসাঈ : ১৩২৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩২৭
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ الزُّهْرِيِّ أَخْبَرَهُ، قَالَ: أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ الرَّبِيعِ، قَالَ: سَمِعْتُ عِتْبَانَ بْنَ مَالِكٍ يَقُولُ: كُنْتُ أُصَلِّي بِقَوْمِي بَنِي سَالِمٍ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: إِنِّي قَدْ أَنْكَرْتُ بَصَرِي، وَإِنَّ السُّيُولَ تَحُولُ بَيْنِي وَبَيْنَ مَسْجِدِ قَوْمِي، فَلَوَدِدْتُ أَنَّكَ جِئْتَ فَصَلَّيْتَ فِي بَيْتِي مَكَانًا أَتَّخِذُهُ مَسْجِدًا، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَأَفْعَلُ إِنْ شَاءَ اللَّهُ»، فَغَدَا عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ مَعَهُ بَعْدَ مَا اشْتَدَّ النَّهَارُ، فَاسْتَأْذَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَذِنْتُ لَهُ، فَلَمْ يَجْلِسْ حَتَّى قَالَ: «أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ مِنْ بَيْتِكَ؟» فَأَشَرْتُ لَهُ إِلَى الْمَكَانِ الَّذِي أُحِبُّ أَنْ يُصَلِّيَ فِيهِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَفَفْنَا خَلْفَهُ، ثُمَّ سَلَّمَ وَسَلَّمْنَا حِينَ سَلَّمَ
ইতবান ইব্ন মালিক (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আমার সম্প্রদায় বানু সালিম-এর সাথে সালাত আদায় করতাম। একদিন রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে আমি বললাম, আমার দৃষ্টিশক্তি লোপ পেয়েছে, আর আমার এবং আমার সম্প্রদায়ের মসজিদের মাঝখানে বন্যা বাধা হয়ে দাঁড়ায়; তাই আমার ইচ্ছা যে, আপনি এসে আমার ঘরের কোন এক জায়গায় সালাত আদায় করেন যে স্থানটি আমি আমার সালাতের স্থানরূপে নির্দিষ্ট করে নিতে পারি। নবী (ﷺ) বললেন, ইনশাআল্লাহ! অতি শীঘ্রই আমি তা করব।পরের দিন সূর্য প্রখর হওয়ার পর রাসূলুল্লাহ (ﷺ) আমার কাছে আসলেন, আর আবু বকর (রাঃ)-ও তাঁর সাথে ছিলেন। নবী (ﷺ) এসে আমার কাছে অনুমতি চাইলেন, আমি তাঁকে অনুমতি দিলে তিনি না বসেই বললেন, তুমি তোমার ঘরের কোন জায়গায় আমার সালাত আদায় করা পছন্দ কর? তখন আমি তাঁকে ঐ জায়গা দেখিয়ে দিলাম যে স্থানে তাঁর সালাত আদায় করা আমি পছন্দ করেছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়ালেন, আমরাও তাঁর পিছনে দাঁড়ালাম। অতঃপর তিনি (সালাত শেষে) সালাম ফিরালে আমরাও তাঁর পরে সালাম ফিরালাম।
