১৩/৭৭. অধ্যায়ঃ
সালাম ফিরানো এবং ইমামের ক্বিবলার দিক হতে মুসল্লীদের দিকে মুখ ফিরায়ে বসার মধ্যবর্তী সময়ে ইমামের বসা
সুনানে নাসাঈ : ১৩৩৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৩৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، قَالَ ابْنُ شِهَابٍ: أَخْبَرَتْنِي هِنْدُ بِنْتُ الْحَارِثِ الْفِرَاسِيَّةُ، أَنَّ أُمَّ سَلَمَةَ أَخْبَرَتْهَا، «أَنَّ النِّسَاءَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنَّ إِذَا سَلَّمْنَ مِنَ الصَّلَاةِ قُمْنَ، وَثَبَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ صَلَّى مِنَ الرِّجَالِ مَا شَاءَ اللَّهُ، فَإِذَا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ الرِّجَالُ»
উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
মহিলারা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে সালাতের শেষে সালাম ফিরিয়ে দাঁড়িয়ে যেত। আর রাসূলুল্লাহ (ﷺ) নিজের স্থানে বসে থাকতেন। আল্লাহর ইচ্ছানুযায়ী পুরুষদের মধ্যে যারা সালাত আদায় করত, যখন রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়াতেন তখন পুরুষরাও দাঁড়িয়ে যেত।
